নজরবন্দি ব্যুরো: বক্সঅফিসে দৃশ্যম ২ সাফল্যের পর এবার আসতে চলেছে দৃশ্যম ৩। দৃশ্যম ২ তিন দিনে ছবির আয় ৬৪ কোটির বেশি। পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক পাঠক। ছবিতে অজয় দেবগণের সঙ্গে দেখা গিয়েছে তব্বু,শ্রিয়া সারণ,রজত কাপুর,অক্ষয় খান্না ছাড়াও আরও অনেককে। এরই মধ্যে শোনা গেল নতুন জল্পনা।
আরও পড়ুন: কলকাতার উষ্ণতা বাড়াচ্ছেন ভিকি কৌশল, ‘স্যাম বাহাদুর’-এর শ্যুটিংয়ে সেনাছাউনিতে বলি তারকা


দৃশ্যম এর পর দৃশ্যম ২ মুক্তি পেতে লেগে গিয়েছে সাত বছর। মালয়লম দৃশ্যম-এর ক্ষেত্রেও ঘটেছে এই একই ঘটনা। দৃশ্যম ৩ নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন দুই ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। এবার দৃশ্যম ৩ নিয়ে মুখোমুখি অজয় দেবগণ ও মোহনলাল। শোনা যাচ্ছে, দুই সুপারস্টারের দৃশ্যম ৩ পরের বছর একই দিনে মুক্তি পেতে চলেছে।ছবির শ্যুটিং শুরু নিয়েও চলছে জোর জল্পনা।

উল্লেখ্য ২০১৫ সালে মুক্তি পেয়েছিল দৃশ্যম। ছবির বাজেট ছিল ৩৮ কোটির কাছাকাছি। আর ঘরে তুলেছিল ১১০ কোটি। যা ছিল এই একই নামের একচি দক্ষিণী ছবির সিকোয়েল। তবে পরের পার্ট ফ্রেশ, বলিউডেই প্রথম বানানো হল। ৭ বছর আগে ঠিক যেখানে শেষ হয়েছিল ঘটনা, এবারও সেখান থেকেই শুরু হল।
আরও সাসপেন্স নিয়ে আসছে দৃশ্যম ৩, মুখোমুখি হতে চলেছে অজয় দেবগণ ও মোহনলাল
তবে নাটকীয়তা, সাসপেন্স আর প্রতিটি চরিত্রের ভিতর টানাপোড়েনের কাহিনিতে দৃশ্যম টু সেলুলয়েডে সুপারহিট। গোটা ছবি জুড়ে যেন কথা বলছে অজয়ে চোখ। তব্বু, অজয়, শ্রীয়, অক্ষয় খান্নার মতো মাল্টি স্টারদের দুর্দান্ত অভিনয় নজর কেড়েছে দর্শকদের মনে।









