কোনোভাবেই করোনা ভ্যাকসিন নেবেন না, স্পষ্ট জানালেন জোকোভিচ, কিন্তু কেন?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবেলায় যেখানে প্রধান অস্ত্র হিসেবে বিশেষজ্ঞরা বলছেন যে প্রত্যেক মানুষের এই করোনার সঙ্গে যুদ্ধ করবার জন্য দরকার ভ্যাকসিন বা টিকা। কিন্তু বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি কোনোভাবেই করোনা ভ্যাকসিন নেবেন না। তাতে যদি তিনি বিশ্বের কোন টুর্নামেন্টে অংশ নিতে না পারেন তাতে কোন সমস্যা নেই।

আরও পড়ুনঃ বিরাট প্রসঙ্গে মেজাজ হারালেন রোহিত, কিন্তু কেন ?

আর তার এই বক্তব্য খেলার জগতে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তোলপাড়। ঘটনাটা সাম্প্রতিক একটি টুর্নামেন্টে অংশ নেবার জন্য ঘটেছিল। জকোভিচের করোনা ভ্যাকসিন না নেওয়ার কারণে আইনি জটিলতার মধ্যে পড়েছিলেন, যার জেরে তিনি অবশেষে অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর নামা হয়নি। আর এই কারনেই তিনি রীতিমতো অপমানিত বোধ করেছিলেন।

কোনোভাবেই করোনা ভ্যাকসিন নেবেন না, স্পষ্ট জানালেন জোকোভিচ, কিন্তু কেন?

শোনা গিয়েছিল ভ্যাকসিন না নিলে ফরাসি ওপেন এর ক্ষেত্রেও তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিতে পারে ফ্রান্স সরকার। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন এই বিশ্বজয়ী তারকা। কিন্তু প্রশ্ন হল, কেন ভ্যাকসিন নিতে আপত্তি টেনিস তারকার? এই নিয়ে জকোভিচের বলেন, “আমার শরীর নিয়ে আমি কী সিদ্ধান্ত নেব, তা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কোনও টুর্নামেন্ট কিংবা যে কোনও ট্রফি জয়ের থেকেও আমার শরীর আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যতটা ফিট থাকা সম্ভব, ততটাই চেষ্টা করছি।”

কোনোভাবেই করোনা ভ্যাকসিন নেবেন না, স্পষ্ট জানালেন জোকোভিচ, কিন্তু কেন?

তবে এই বক্তব্যের সঙ্গে এও স্পষ্ট করে দিয়েছেন, যে তিনি টিকাকরণের বিরোধী নন। কিন্তু ভ্যাকসিন বাধ্যতামূলক করা নিয়েও তাঁর আপত্তি আছে। জোকারের মতে, এটা যে কোনও ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত। তাঁর কথায়, “আমি কখনওই টিকার বিরোধী নই। জানি, গোটা বিশ্ব টিকাকরণের মধ্যে দিয়ে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। আশা করি, তাতে শীঘ্রই সাফল্যও আসবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর