নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল থেকেই ক্যারিবিয়ান দের বিপক্ষে টি-টোয়েণ্টি সিরিজে নামছে রোহিত ব্রিগেড।যা নিয়ে উত্তেজনায় টগবগ করছে গোটা শহর। তবে কিছুতেই যেন দলের পিছু ছাড়ছে না বিরাট বিতর্ক। ম্যাচের আগের দিন সাংবাদিকদের তরফেও উঠে আসল সেই ইস্যু। তাই বিরাট প্রসঙ্গে মেজাজ হারালেন রোহিত।
আরও পড়ুনঃ আগামীর অধিনায়ক? টি-টোয়েণ্টি সিরিজের আগে বড় দায়িত্ব ঋষভের


বর্তমানে নেটমাধ্যম হোক কিংবা সংবাদমাধ্যম। সর্বত্রই আলোচিত হচ্ছে বিরাটের রানের খরা। বিশ্লেষকদের একাংশ বলছেন, আত্মবিশ্বাস একেবারে তলানিতে পৌঁছনর জন্যই এই অবস্থা কোহলির। আবার অনেকে বলছেন, মনোনিবেশের অভাব থাকায় এই পরিনতি আরসিবি তারকার। কিন্তু এইসব নিয়ে আদৌ ভাবতে রাজি নন হিটম্যান। সেকথা আগেই জানিয়েছিলেন সকলের সম্মুখ।
তবে এবার ফের সেই প্রসঙ্গ উঠতেই রেগে গেলেন তিনি। সাংবাদিকদের সম্মুখে তিনি বলেন, ,”আমার মনে হয় সব বিতর্ক আপনাদের কাছ থেকেই শুরু হয়। ও মানসিকভাবে দুর্দান্ত আছে। ও জানে চাপ কীভাবে নিতে হয়। আপনারা যদি কিছুদিন নীরব থাকেন, আমি নিশ্চিত ও কঠিন সময় কাটিয়ে উঠতে পারবে।”
বিরাট প্রসঙ্গে মেজাজ হারালেন রোহিত, অবাক ক্রিকেটপ্রেমীরা

অন্যদিকে, সিরিজ শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেয়েছে হিটম্যান ব্রিগেড। চোটের কারণে ছিটকে গিয়েছেন কেএল রাহুল ও ওয়াশিংটন সুন্দর। যদিও তাদের বিকল্প হিসেবে দলে এসেছেন পান্থ ও চায়নাম্যান। কিন্তু আদৌ কি পুরনো মুডে ফিরবেন বিরাট ? সেটাই লাখ টাকার প্রশ্ন।









