আগামীর অধিনায়ক? টি-টোয়েণ্টি সিরিজের আগে বড় দায়িত্ব ঋষভের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাল থেকেই ইডেনের মাটিতে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।অন্যান্য ফরম্যাটের খেলা গুলি আমেদাবাদে হলেও টি-টোয়েণ্টির প্রত্যেকটি ম্যাচই হবে ইডেনে। যা নিয়ে সরগরম গোটা শহর। তবে বল গড়ানোর আগেই ঋষভ কে নিয়ে এবার বিশেষ ঘোষণা করল বোর্ড।

আরও পড়ুনঃDev: নিজাম প্যালেসে দেব, শুরু সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ

পূর্ব ঘোষণা অনুযায়ী, ক্যারিবিয়ানদের বিপক্ষে কেএল রাহুলকে সহ অধিনায়ক ঘোষণা করলেও বর্তমানে তা অসম্ভব। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। সেকারনে রাহুলের অবর্তমানে  ঋষভকেই দায়িত্ব দিতে চায় বোর্ড।

আগামীর অধিনায়ক? দায়িত্ব বাড়ল পন্থের 

IND v WI: Rishabh Pant Promoted As India's Vice-Captain For T20I Series vs  West Indies In Absence Of KL Rahul
আগামীর অধিনায়ক? টি-টোয়েণ্টি সিরিজের আগে বড় দায়িত্ব ঋষভের

তাহলে কি এই তারকা উইকেটকিপারই আগামীর অধিনায়ক? এতদিন অধিনায়কদের তালিকায় ঋষভ না থাকলেও এবার তাকেই সুযোগ দেওয়ায় তেমনই ইঙ্গিত দিচ্ছে সিলেকশন প্যানেল। উল্লেখ্য, গত ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসে অধিনায়কত্ব করেছেন এই তারকা উইকেটকিপার। এবারও তাঁকে রিটেন করেছে দিল্লি। তাই আবারও অধিনায়ক হিসেবে সেখানে ধরা দিতে পারেন পন্থ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত