Babul Supriyo: ‘উনি বাঙালির একটি এন্টারটেনমেন্ট ফ্যাক্টর’ দিলীপ ঘোষকে নিয়ে তির্যক বাবুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দল ছাড়ার পরেও দিলীপ-বাবুল সংঘাত বাড়ছে তো কমছে না। আর তার উদাহরণ পাওয়া গেল আজ আসানসোলে। প্রথমবার তৃণমূল নেতা হিসেবে আসানসোলে গেলেন বাবুল। আর সেখান থেকেও তিনি নিশানা করলেন দিলীপ ঘোষকেই। তৃণমূলের দলীয় কর্মসূচিতে আসানসোলে গিয়েছেন বাবুল।

আরও পড়ুনঃ ব্রাত্য কেন যোগ্যরা? দুর্নীতির দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি!

আর সেখান থেকে দিলীপ ঘোষকে ‘আহাম্মক’ বলে কটাক্ষ করেন তিনি। বলেন, “আহাম্মকদের সম্পর্কে আমি কোনও কথা বলতে চাই না। উনি বাঙালির একটি এন্টারটেনমেন্ট ফ্যাক্টর। ওঁর বাণী না শুনলে মনে হয় কাগজে কিছু একটা খালি থেকে গেল। দিলীপদা কিছু না বললে অনেক কাগজ নাকি সাদা জায়গা খালি ছেড়ে রাখে।” এর পরেই বিজেপির তথাগত রায়কে সমর্থন করে বাবুল বলেন,

উনি বাঙালির একটি এন্টারটেনমেন্ট ফ্যাক্টর

”তথাগত রায়ের সঙ্গে আমার দ্বিমত থাকতে পারে। কিন্তু তিনি পশ্চিমবঙ্গ বিজেপি সম্পর্কে যা বলেছেন, তা ১২০ শতাংশ সত্যি। এই খেয়োখেয়ি, নোংরামি, বাঙালি কাঁকড়ার উত্কৃষ্টতম উদাহরণ বঙ্গ বিজেপি নেতারা।”

‘উনি বাঙালির একটি এন্টারটেনমেন্ট ফ্যাক্টর’ দিলীপ ঘোষকে নিয়ে তির্যক বাবুল

এই মন্তব্যের পরেই তিনি টেনে আনেন শুভেন্দু অধিকারীকে। কারণ শুভেন্দু বাবুলের উদ্দেশ্যে বলেছিলেন, ”ক্ষমতা থাকলে আসানসোল থেকে ফের জিতে দেখান।” সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন,

‘উনি বাঙালির একটি এন্টারটেনমেন্ট ফ্যাক্টর’ ওঁর বাণী না শুনলে মনে হয় কাগজে কিছু  খালি থেকে গেল।

 

”ওঁর আর আমার জন্মদিন একদিনে। ১৫.১২.৭০। কিন্তু তিনি এই সামান্য বিষয় বুঝতে পারলেন না, আমি একজন সাংসদ ছিলাম, লোকসভায় বড় মাপে জেতা সিট আমার, সেটা মাঝপথে ছেড়ে দিয়ে আবার সেখানেই এসে দাঁড়াব? শুভেন্দু অধিকারীর থেকে এইটুকু রাজনৈতিক বুদ্ধি তো আশা করাই যায়। অবশ্য ইদানীং তিনি আলটপকা কমেন্ট করে চলেছেন। তাই আমি সব কথার উত্তর দেব কেন?”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন