SSC: ব্রাত্য কেন যোগ্যরা? দুর্নীতির দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এসএসসির নিয়োগে দুর্নীতি অভিযোগে পথে নামল বাম ছাত্র সংগঠনগুলি। রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসুচির অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক( মাধ্যমিক) এর অফিসের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই-ডিওয়াইএফআই। এমনকি ঘটনার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়।

আরও পড়ুনঃ SSC: নিয়োগে বেলাগাম দুর্নীতি, বেতন বন্ধ করার নির্দেশ হাই কোর্টের!

এদিন বাম ছাত্র সংগঠনের তরফে জেলা দফতর থেকে শুরু করে মিছিল পৌঁছয় ডিআই অফিসের সামনে। এপর ডিআই অফিসের গেট বন্ধ করে দেয় ছাত্ররা। শুরু হয় বিক্ষোভ কর্মসুচি। পোড়ানো হয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা।

ছাত্র-যুব নেতৃত্বরা বলেন এই দুর্নীতির জন্য যোগ্য প্রার্থীরা সুযোগ পাননি। হাইকোর্ট -এর সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার নিজেদের বাঁচানোর জন্য ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন। সিবিআই এর বিরোধিতা করে। কিন্তু দুর্নীতি হয়েছে, আর এই দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান তাঁরা।

অন্যদিকে, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, গ্রুপ ডি দুর্নীতি মামলায় আরও ৫৪২ জনকে চিহ্নিত করেছে আদালত। নিয়োগের নথী খতিয়ে দেখে বেতন বন্ধ করতে কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে গ্রুপ ডি নিয়োগে যাবতীয় দুর্নীতির পর্দাফাঁস করতেই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের তরফে সপ্তাহ তিনেকের জন্য স্থগিতাদেশ জারি করা হয়। শুনানি চলাকালীন, স্কুল সার্ভিস কমিশন কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক ভাবে তিরষ্কার করেন।

SSC: ব্রাত্য কেন যোগ্যরা? রাজ্যজুড়ে প্রতিবাদে বাম ছাত্র সংগঠন 

SSC: ব্রাত্য কেন যোগ্যরা? রাজ্যজুড়ে প্রতিবাদে বাম ছাত্র সংগঠন 
SSC: ব্রাত্য কেন যোগ্যরা? রাজ্যজুড়ে প্রতিবাদে বাম ছাত্র সংগঠন

কিন্তু কেন যোগ্য প্রার্থীরা চাকরী পাবেন না । এই প্রশ্ন তুলে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বাম ছাত্র সংগঠনগুলি। ব্রাত্য কেন যোগ্যরা? বুধবার একই ইস্যুতে করুণাময়ীতে মিছিল করেন বাম ছাত্র সংগঠনগুলি। দীর্ঘ সময় ধরে ধরপাকড়ের পর মীনাক্ষী-সৃজনদের গ্রেফতার করে পুলিশ। ঘটনায় সরকারের তীব্র সমালোচনা করে বাম নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত