MS Dhoni: ইন্ডিয়া সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ধোনির কত বেতন ছিল? ফাঁস হল সেই তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহেন্দ্র সিং ধোনি, যে নামটি শুনলে এখনো ক্রিকেটপ্রেমীদের একবার অন্ততপক্ষে তাকাতে হয়, সেই মহেন্দ্র সিং ধোনির একাধিক গোপন তথ্য হঠাৎ নেটদুনিয়ায় ফাঁস হয়ে গেল। হঠাৎ নেট দুনিয়ায় যে সকল জিনিস ফাঁস হয়েছে তা থেকে জানা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির মোট সম্পত্তির পরিমাণ কত, তিনি কত টাকা আয়কর জমা দেন সহ একাধিক তথ্য।

আরও পড়ুনঃ BSF-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় কোহলি, কবে থেকে এই দায়িত্ব তাঁর কাঁধে? জানুন

এখন ফাঁস হওয়া এই সকল তথ্য নিয়েই মজে রয়েছেন নেট দুনিয়ার নেটিজেনরা। ২০১৯ সালে শেষ ভারতের হয়ে খেলেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে ২০২০ সালে। এখনও আইপিএল খেলছেন তিনি।

ইন্ডিয়া সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ধোনির কত বেতন ছিল? ফাঁস হল সেই তথ্য
ইন্ডিয়া সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ধোনির কত বেতন ছিল? ফাঁস হল সেই তথ্য

ধোনির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০৪০ কোটি টাকা। প্রথম থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেন ধোনি। সিএসকের মালিকানা রয়েছে ইন্ডিয়া সিমেন্টের হাতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন আবার ইন্ডিয়া সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর।

28 3

আর এবার যে তথ্য ফাঁস হল তা হল ইন্ডিয়া সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তিনি বেতন পেতেন মাত্র ৪৩ হাজার টাকা। মহেন্দ্র সিং ধোনি এই মুহূর্তে ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি রোজগেরে একজন ব্যক্তি। তিনি সবচেয়ে বেশি আয়কর রিটার্ন জমা দিয়ে থাকেন। ভারতীয় দলের হয়ে আট বছর খেলার পর তিনি এই চাকরি পেয়েছিলেন।

ইন্ডিয়া সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ধোনির কত বেতন ছিল? ফাঁস হল সেই তথ্য

30 1

২০১২ সালে সেই চাকরির প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। মহেন্দ্র সিং ধোনির সেই নিয়োগ পত্রটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই নিয়োগপত্রটি সোশ্যাল মিডিয়ার নাগরিকদের সঙ্গে শেয়ার করেছেন আইপিএলের স্রষ্টা ললিত মোদি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত