Dead child: হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই মৃত শিশু জীবিত! শোরগোল এলাকায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অসুস্থ শিশুকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে! চিকিৎসকদের হাজারও চেষ্টার পরেও বাঁচান যায়নি ওই শিশুকে। কিন্তু এরপরেই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা! হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই আচমকা জীবিত হয়ে উঠল ওই শিশু! ঘটনায় শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়!

আরও পড়ুন: Gold Price: অক্ষয় তৃতীয়ার আগেই ফের বাড়ল সোনার দর, চিন্তায় মাথায় হাত ক্রেতাদের

WhatsApp Image 2023 04 21 at 5.06.22 PM 1

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ শুরু হয় ভালুকা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র চত্বরে। ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভে উগড়ে দিল শিশুর পরিবার! ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। অনেক চেষ্টার পর অবশেষে দীর্ঘ আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

WhatsApp Image 2023 04 21 at 5.06.22 PM

ঘটনার সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা তপন মহালদার। বৃহস্পতিবার রাতে তাঁর পাঁচদিনের শিশু অসুস্থ হয়ে পড়লে, তিনি ওই শিশুকে স্থানীয় ভালুকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া যায়। তপনবাবুর অভিযোগ, সেখানেই উপস্থিত কর্তব্যরত মেডিক্যাল অফিসার আই ফারানা ইয়াসমিন শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শুধু টাই নয়, ওই মৃত শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন। বাড়ির লোক শিশুটিকে বাড়িতে নিয়ে এলে দেখেন, শিশুটি চোখ খুলতে পারছে, আর শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করে।

হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই মৃত শিশু জীবিত, চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভে উগড়ে দিল শিশুর পরিবার

WhatsApp Image 2023 04 21 at 5.06.09 PM
হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই মৃত শিশু জীবিত, চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভে উগড়ে দিল শিশুর পরিবার

এই দেখে সঙ্গে সঙ্গে তপন বাবু পুনরায় ওই শিশুকে ভালুকা প্রাথমিক স্বাস্থ্য-কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁচোলে রেফার করেন। এখানেই শেষ হয়, চাঁচোলে নিয়ে গেলে সেখানে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে। ওই হাসপাতালের চিকিৎসকদের দাবি, কিছুক্ষণ আগে এলেই ওই শিশুকে বাঁচান যেত! এরপরেই ক্ষোভে ক্ষোভে ফেটে পড়েন শিশুটির আত্মীয়স্বজন এবং গ্রামবাসী। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। পাশাপাশি ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত