এক দিনের ক্রিকেট থেকে অবসর ডেভিড ওয়ার্নারের, কী জানালেন এই মারকুটে ব্যাটার

David Warner: ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয় ওয়ার্নারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নতুন বছরের শুরুতেই অস্ট্রেলিয়া ক্রিকেট তথা ডেভিড ওয়ার্নার (David Warner) এর ফ্যানদের জন্য খারাপ খবর। অস্ট্রেলিয়ার (Australia) এই তারকা বেটার এবার একদিনের ক্রিকেট থেকে ছুরি দাঁড়ালেন। উল্লেখ্য এর আগেই টেস্ট থেকে অবসর গ্রহণ করেছিলেন ওয়ার্নার। তার এই আচমকা একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়াতে ক্রিকেটপ্রেমীরা। আগামী ৩ জানুয়ারি কিডনিতে জীবনের শেষ টেস্ট খেলতে নামছেন এই মারকুটে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

আরও পড়ুন: নতুন বছরে তিনটি লক্ষ্য নিয়ে এগোবে বিরাট-রোহিতরা, কী সেই তিন লক্ষ্য

এক দিনের ক্রিকেট থেকে অবসর ডেভিড ওয়ার্নারের, কী জানালেন এই মারকুটে ব্যাটার
এক দিনের ক্রিকেট থেকে অবসর ডেভিড ওয়ার্নারের, কী জানালেন এই মারকুটে ব্যাটার

তবে তিনি জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) যদি দলের প্রয়োজন হয় তাহলে অবসর ভেঙে ফিরতে পারেন তিনি। কিন্তু হঠাৎ কেন পঞ্চাশ ওভারের ক্রিকেট থেকে বিদায় নিলেন। ওয়ার্নার জানিয়েছেন, “আমার তিন মেয়ে বড় হচ্ছে, তাদের পড়াশোনার দিকটা খেয়াল রাখতে হবে, পরিবারকে আরও সময় দিতে হবে।

warnar2

সেই কারণেই একদিনের ক্রিকেট ও টেস্ট থেকে বিদায় নিচ্ছি “। সাংবাদিক সম্মেলনে সেই মুহূর্তে উপস্থিত ছিলেন ওয়ার্নারের স্ত্রী ও তিন কন্যাও। তিনি আরো বলেন, “ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে ফাইনাল ম্যাচই ছিল আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। শেষ ম্যাচে বিশ্বকাপ জয় আমার কাছে স্বপ্নের মত।

এক দিনের ক্রিকেট থেকে অবসর ডেভিড ওয়ার্নারের, কী জানালেন এই মারকুটে ব্যাটার

warnar3

আর তাই নিজেকে ধন্য মনে করি “। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার (South Afrika) বিরুদ্ধে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয় ওয়ার্নারের। জিতেছেন ২০১৫ এবং ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ। ৫০ ওভারের ক্রিকেটে ১৬১ ম্যাচে তাঁর রান ৬৯৩২। সর্বোচ্চ পাকিস্তানের বিরুদ্ধে ১৭৯ রান। গড় ৪৫.৩০। ৯৭.২৬ স্ট্রাইক রেট। ২২টি শতরান ও ৩৩টি অর্ধ শতরান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত