নজরবন্দি ব্যুরো: টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ওপেনার ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন। অ্যাশেজও খেলবেন। আগামী বছর জানুয়ারি মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে খেলে অবসর নেবেন ওয়ার্নার।
আরও পড়ুন: এক সময় ছিলেন খামারের কৃষক, হয়ে গেলেন ভারতীয় ক্রিকেটে সুপারস্টার!


ছ’মাস আগেই অবসর নেওয়ার কথা জানিয়ে দিলেন তিনি। অজিদের এই বিধ্বংসী ওপেনিং ব্যাটার তিন ফর্ম্যাটেই নিজেকে প্রমাণ করেছেন। অস্ট্রেলিয়ার বাইরেও তিনি বিভিন্ন লিগে দাপট দেখিয়েছেন। IPL-এ অন্যতম সফল অধিনায়কও তিনি। এবার WTC ফাইনালে তাঁকেই তুরুপের তাস করতে চান প্যাট কামিন্স।

ওয়ার্নার বলেন, ‘তোমাকে খেললে রান করেই যেতে হবে। আমি বলেছিলাম ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ সম্ভবত আমার শেষ ম্যাচ হবে। তবে এরপর আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না। আমি যদি WTC ফাইনাল এবং অ্যাশেজ জিততে পারি তাহলে পাকিস্তান সিরিজ আমার শেষ টেস্ট সিরিজ হবে।’



টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চান অজি তারকা। একই সঙ্গে জানিয়ে দেন, উসমান খোয়াজা এবং তিনি একই সময় অবসর নিতে চান না। এই প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘দলে একটা শূন্যস্থান তৈরি হোক আমরা চাই না।
কবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন ওয়ার্নার? জানালেন খোদ দিল্লির ক্যাপ্টেন

গত পাঁচ বছরে যখনই গ্রেটরা ক্রিকেট ছেড়েছে, দলে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। সেটা পূরণ করা যায় না। তাই আমরা একসঙ্গে অবসর নিতে চাই না।’ আপাতত অবশ্য অবসর নিয়ে ভাবছেন না। একমাত্র ফোকাস বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।







