দেশে ফের বাড়লো করোনা সংক্রমণের হার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গোটা দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯,৭৮২ জন। তবে সামান্য কমেছে মৃতের হার । গতকাল মারা গিয়েছেন ৫৪৬ জন।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের, বাংলায় ৫২ হাজার টেস্টে সংক্রামিত মাত্র ৭৩০

কিন্তু আজকে প্রাণ হারিয়েছেন ৫৩৫ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,২০,৫৫১ । এবং গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৯,৭৭২ জন। পাশাপাশি দেশে মোট ভ্যাকসিন পেয়েছেন ৪৩,৩১,৫০,৮৬৪ জন। গতকালের থেকে আজ সুস্থতার সংখ্যা অনেকটাই বেড়েছে। ফের বাড়লো করোনা সংক্রমণের হার।

দেশে ফের বাড়লো করোনা সংক্রমণের হার।
দেশে ফের বাড়লো করোনা সংক্রমণের হার।

গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৯০৯৭ জন। তাই গোটা দেশে আক্রান্ত দাঁড়িয়েছিল ৩ কোটি ১৩ লক্ষ জন।এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের উদ্দেশে বিশেষজ্ঞ দলের পরামর্শ, কোনওভাবেই দৈনিক সংক্রমণ ৫০ হাজারের গণ্ডি ছাড়াতে দেওয়া যাবে না। গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকেই এর জন্য প্রস্তুতি নিতে হবে।

দৈনিক সংক্রমণ ৫০ হাজারের গণ্ডি ছাড়াতে দেওয়া যাবে না
দৈনিক সংক্রমণ ৫০ হাজারের গণ্ডি ছাড়াতে দেওয়া যাবে না

দেশে ফের বাড়লো করোনা সংক্রমণের হার।

বাড়তি সতর্কতা দরকার। যদি একবার ৫০ হাজার ছাড়িয়ে যায় কোভিডের দৈনিক সংক্রমণ তবে আবার দ্বিতীয় ঢেউয়ের মতোই মারাত্মক আকার ধারণ করবে অতিমহামারী, তেমনটাই মত বিশেষজ্ঞদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন