২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের, বাংলায় ৫২ হাজার টেস্টে সংক্রামিত মাত্র ৭৩০

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরেই সংক্রমণের গতি ৮০০ – ১০০০ এর মধ্যে ওঠানামা করছে। সেটাই আজ কমে দাঁড়িয়েছে সাড়ে সাতশোর নিচে। রাজ্যের ১৮ টি জেলায় কারও করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়নি এদিন। আশার কথা, সব জেলাতেই সুস্থতার হার উর্দ্ধমুখী। ২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের, ক্রমশ নিম্নমুখি মৃত্যু সংখ্যা। এদিকে রাজ্যে ৩০ই জুলাই পর্যন্ত জারি রয়েছে একাধিক বিধি নিষেধ।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু হতে পারে, জানালেন এইমসের ডিরেক্টর

রাজ্যের সবকটি জেলাতেই এদিনও ১০০-র নিচে সংক্রমণ দেখা গিয়েছেছে। দৈনিক সংক্রমণে শীর্ষে দার্জিলিং। এই জেলায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু হয়েছে ১ জনের। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগণা, এই জেলায় আজ আক্রান্ত হয়েছেন ৮৬ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। এরপরেই রয়েছে কলকাতা। কলকাতাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন, মৃত্যু হয়েছে ২ জনের।

রাজ্যে সুস্থতার হার ছাড়িয়ে গেল ৯৮ শতাংশ, ২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের

বাংলায় আজ করোনা আক্রান্ত হয়েছেন ৭৩০ জন। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনার দুই ঢেউ মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২২ হাজার ৮৩৩ জন। রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ৯২০ জন যা নতুন করে আক্রান্তের সংখ্যার থেকে অনেকটাই বেশি। এখন পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন, ১৪ লক্ষ ৯২ হাজার ৮৭৮ জন।

২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের, যা নিয়ে বাংলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা ১৮ হাজার ৬৪। এদিন করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট হয়েছে ৫২ হাজার ১৮৮। ২৪ জুলাই রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসের টেস্ট হয়েছে ১ কোটি ৫৪ লক্ষ ২৮ হাজার ৫৪৯ টি। রাজ্যের সুস্থতার হার এখন ৯৮.০৩ শতাংশ। দেখুন সার্বিক পরিসংখ্যান

২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের, বাংলায় ৫২ হাজার টেস্টে সংক্রামিত মাত্র ৭৩০
২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের, বাংলায় ৫২ হাজার টেস্টে সংক্রামিত মাত্র ৭৩০
২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের, বাংলায় ৫২ হাজার টেস্টে সংক্রামিত মাত্র ৭৩০
২৪ ঘন্টায় মৃত্যু ৮ জনের, বাংলায় ৫২ হাজার টেস্টে সংক্রামিত মাত্র ৭৩০

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন