নজরবন্দি ব্যুরোঃ সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু হতে পারে, দেশে এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে। তবে বিশেষজ্ঞদের ধারণা সামনের মাস থেকেই দেশে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। এই রকম পরিস্থিতিতে দেশে চলছে টিকাকরণ কর্মসূচি।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক ফল নিয়ে কেন এত বিক্ষোভ? এবার মহুয়া দাসকে নবান্নে তলব


যদিও এখনো বিভিন্ন রাজ্যে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে টিকার যথেষ্ট অভাব রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই এবার শিশুদের টিকা করন নিয়ে ভালো খবর দিলেন দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। আজ তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন “আমার মনে হয় জাইডাস ইতিমধ্যেই তাদের ট্রায়াল সম্পূর্ণ করেছে।

ভারত বায়োটেক এর কোভ্যাকসিন এর ট্রায়াল আগস্ট কিংবা সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে এবং অনুমোদন পাওয়া যাবে। ফাইজার টিকা ইতিমধ্যেই এফডিএর অনুমোদন পেয়ে গেছে। তাই আশা করা যায় সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের টিকা দেওয়া শুরু করতে পারব আম।
সংক্রমনের চেন ভাঙতে যেটা হবে সবচেয়ে বড় দাওয়াই”। উল্লেখ্য টিকাকরণ কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত মোট ৪২ কোটি টিকা পেয়েছে দেশের জনগণ।


সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু হতে পারে, জানালেন এইমসের ডিরেক্টর
কেন্দ্র আশা প্রকাশ করেছে এ বছরের মধ্যেই দেশের সমস্ত প্রাপ্ত বয়স্কদের টিকাকরণ করে ফেলা যাবে। তবে শিশুদের জন্য এখনও কোন টিকা ছাড়পত্র পায়নি আমাদের দেশে।







