World Cup 2022: কাতারে বিশ্বযুদ্ধ, মরুদেশে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপ ফুটবলের উত্তাপ চলছে বিশ্বজুড়ে। আজ সবার চোখ যে খেলার দিকে তা হল পর্তুগাল বনাম ঘানা। খেলার শুরু থেকেই বলের দখল পর্তুগালের হাতে। দুই প্রান্ত ধরে আক্রমণ শানানো শুরু করে পর্তুগাল। প্রথম কয়েক মিনিটে তেমন ভাবে সক্রিয় হতে দেখা যায়নি রোনাল্ডোকে। কিন্তু ১০ মিনিটের মাথায় প্রথম সুযোগ পান রোনাল্ডো। তবে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি CR7।

আরও পড়ুনঃ দুর্বল রক্ষণেও বাজিমাত, ঘানাকে উড়িয়ে দিল রোনাল্ডোর পর্তুগাল।

24

৪০ মিনিট পর্যন্ত তিনটি সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু তিনটের মধ্যে একটি গোল করলেও সেটি বাতিল হয়ে যায়। ম্যাচের ৩০ মিনিটে গোলের মুখ খুলে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানোর রোনাল্ডো। কিন্তু ফাউল দেন রেফারি। বল ঘানার জালে জড়িয়ে গেলেও গোলটি বাতিল হয়ে যায়।

কাতারে বিশ্বযুদ্ধ, মরুদেশে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
কাতারে বিশ্বযুদ্ধ, মরুদেশে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

প্রথমার্ধের খেলা শেষ হয়, পর্তুগাল-০, ঘানা-০। যদিও তখনও সেভাবে রোনাল্ডো ম্যাজিক দেখতে পাওয়া যায়নি। পরে ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। সাথে সাথেই হাতে চলে আসে একটি রেকর্ড। গোলটি করে ইতিহাস সৃষ্টি করেছেন পর্তুগাল অধিনায়ক ও তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো

কাতারে বিশ্বযুদ্ধ, মরুদেশে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

কাতারে বিশ্বযুদ্ধ, মরুদেশে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ফিফা বিশ্বকাপে গোল করলেন তিনি। এর আগে ২০০৬, ২০১০, ২০১৪, এবং ২০১৮ বিশ্বকাপেও গোল করেছেন রোনাল্ডো। এদিন পেনাল্টির সময় গোলরক্ষকের ডান দিক দিয়ে টপ কর্নারে বল রাখেন তিনি। গোলরক্ষক জিজির কিছু করার ছিল না। রোনাল্ডো প্রথম ফুটবলার যিনি টানা পাঁচটি বিশ্বকাপে গোল করলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত