নজরবন্দি ব্যুরোঃ ইতিমধ্যেই ভারতে ১৪ বছর বয়সীদের করোনা টিকাকরণের কাজ চলছে। এই বয়সীদের কোভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে, ১২-১৪ বছরের শিশুদের বায়োলজিকাল ইভানসের তৈরি কোর্বেভ্যাক্স টিকা দেওয়া হবে। কিন্তু তা কবে থেকে শুরু হবে তা নিয়ে জিজ্ঞাসা ছিল সব মহলের। এবার সেই প্রশ্নের উত্তর মিলল। দেশজুড়ে শুরু হতে চলেছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ।
আরও পড়ুনঃ রাশিয়াকে অস্ত্র সাহায্য নয়, ইউক্রেনের নাগরিকদের মানবিক সহায়তা দেবে চীন।


আজ এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন আগামী ১৬ই মার্চ থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের আনা হবে টিকাকরনের আওতায়। এর পাশাপাশি ওই দিন থেকেই ৬০ ঊর্ধ্বদের ‘প্রিকওশন ডোজ’ দেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
বর্তমানে ষাটোর্ধ্ব কর্মোবিডরাই পাচ্ছেন বুস্টার ডোজ। কিন্তু এখন থেকে প্রবীন সমস্ত নাগরিকদের কথা মাথায় রেখে আপাতত সেই শর্ত শিথিল করছে কেন্দ্র। এখন থেকে ষাটোর্ধ্ব সকলেই কোভিডের বুস্টার ডোজ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। পাশাপাশি ১২ থেকে ১৪ বছর বয়সীরাও পাবেন টিকা।
হায়দরাবাদের সংস্থা বায়োলজিক্যাল ইভান্সের তৈরি কর্বিভ্যাক্স টিকা দেওয়া হবে ১২ থেকে ১৪ বছর বয়সিদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, ‘শিশুরা নিরাপদ থাকলে দেশ নিরাপদে থাকবে! আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ১৬ মার্চ থেকে ১২-১৩ এবং ১৩-১৪ বছর বয়সি শিশুদের কোভিড টিকা দেওয়া শুরু হচ্ছে।’ একই সঙ্গে তাঁর ঘোষণা, ‘ষাটোর্ধ্বরা এবার থেকে প্রিকশান ডোজ পাবেন। শিশুদের পরিবার এবং ষাটোর্ধ্বদের টিকা নেওয়ার আহ্বান জানাই।’


বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ

बच्चे सुरक्षित तो देश सुरक्षित!
मुझे बताते हुए खुशी है की 16 मार्च से 12 से 13 व 13 से 14 आयुवर्ग के बच्चों का कोविड टीकाकरण शुरू हो रहा है।
साथ ही 60+ आयु के सभी लोग अब प्रिकॉशन डोज लगवा पाएँगे।
मेरा बच्चों के परिजनों व 60+ आयुवर्ग के लोगों से आग्रह है की वैक्सीन जरूर लगवाएँ।
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) March 14, 2022
উল্লেখ্য, গত মাসেই ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিএ) ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্যে বায়োলজিক্যাল ই লিমিটেডের করোনা টিকা কর্বিভ্যাক্সের (Corbevax) চূড়ান্ত ছাড়পত্র দেয়। কর্বিভ্যাক্স টিকা মাংসপেশীর মাধ্যমে শরীরে পৌঁছে দেওয়া হবে এবং ২৮ দিনের মধ্যে টিকার দুটি ডোজ নিতে হবে।







