নজির গড়ল কলকাতা পুরসভা। করোনা ঠেকাতে শুরু হচ্ছে বাড়ি বাড়ি টেস্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নজির গড়ল কলকাতা পুরসভা। করোনা ঠেকাতে শুরু হচ্ছে বাড়ি বাড়ি টেস্ট। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ৩০০০ এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। রাজ্যে সুস্থতার হার বাড়লেও ঠেকানো যাচ্ছে না মৃত্যু মিছিল। গতকালও রাজ্য জুড়ে মৃত্যু হয়েছে ৪৮ জনের। একদিকে প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। অন্যদিকে সংক্রমণের গতি অব্যাহত থাকায় কমছে না চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। শেষ বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ২৩২ জন।

আরও পড়ুনঃ করোনা ভ্যাকসিনের প্রভাব, ফের কলকাতায় কমল সোনার দাম।

৩ হাজার ২৩২ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৫৯৬ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৭ হাজার ৯০০ জন। যা গতকালে থেকে ৯৬ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৩৭ জনের। মৃত ২ হাজার ৭৩৭ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪৮ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮৮ জন। আজকের ৩ হাজার ৮৮ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৪ হাজার ৯৫৯ জন।রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে প্রায় সাড়ে ৭৭ শতাংশ।

নজির গড়ল কলকাতা পুরসভা। করোনা ঠেকাতে শুরু হচ্ছে বাড়ি বাড়ি টেস্ট। রাজ্যের মধ্যে সবথেকে বেশি সংক্রামিতের খোঁজ মিলেছে কলকাতা মহানগরে। গত কয়েকদিন সংক্রমণের গতি সামান্য কমলেও কোভিড এক্সপ্রেস চলছে তাঁর মনের খেয়ালেই। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। কলকাতায় শুরু হচ্ছে বাড়ি বাড়ি কোভিড টেস্ট। এই উদ্যোগ নেওয়া কে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ কর্মসূচি ঘোষণা করেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি জানিয়েছেন, “যদি শিবিরে কোন ব্যক্তির উপসর্গ থাকা সত্ত্বেও ‘করোনা নেগেটিভ’ আসে তবে তাঁর লালারস বিনা খরচে আরটি-পিসিআর পরীক্ষা করাবে পুরসভাই।” এই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩০ মিনিটের মধ্যেই চলে আসবে ফলাফল। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শিবিরের জন্য ক্লাব বা প্রতিষ্ঠানকে যোগাযোগ করতে হবে প্রশাসক ফিরহাদ হাকিমের নিজস্ব হোয়াটঅ্যাপ নম্বরে। যা হল ৯৮৩০০৩৭৪৯৩। সেখানে পাঠাতে হবে ক্লাবের নাম, ঠিকানা ও ফোন নম্বর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত