নজরবন্দি ব্যুরোঃ করোনা ভ্যাকসিনের প্রভাব, ফের কলকাতায় কমল সোনার দাম। করোনা আবহে দেশজুড়ে হুহু করে সোনার দাম বেড়েছে গত পাঁচ মাস ধরে। কিন্তু গত ১১ই আগস্ট রাশিয়া করোনা ভ্যাকসিনের ঘোষণা করে দেওয়ার পর এক ধাক্কায় কিছুটা কমে যায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম। কিন্তু সেই কমতে থাকা দাম ফের বাড়তে শুরু করে রাশিয়ার ভ্যাকসিন নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর। বাড়তে বাড়তে প্রায় ২০০০ টাকা প্রতি ভরিতে দাম বেড়ে যায় সোনার। কিন্তু সেই দাম বৃদ্ধিতে ফের লাগাম পড়ল।
আরও পড়ুনঃ মাত্র ৭৩ দিনের অপেক্ষা। বিনামূল্যে অক্সফোর্ডের ভ্যাকসিন পাবেন ভারতবাসী।
করোনা ভ্যাকসিনের প্রভাব, ফের কলকাতায় কমল সোনার দাম। রাশিয়ার ভ্যাকসিনের প্রভাবে গত ১২ আগস্ট ২২ গ্রাম সোনার দাম ১০ গ্রাম পিছু এক ধাক্কায় কমে যায় ১ হাজার ৯৮০ টাকা। ১২ই আগস্ট ১০ গ্রাম পিছু ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫১ হাজার ৪০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫২ হাজার ৪০০ টাকা। ১২ তারিখের পর ১৩ এবং ১৪ই আগস্টেও দাম কমে সোনার। ১৩ই আগস্ট ১০ গ্রাম পিছু ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫১ হাজার ২০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫২ হাজার ২০০ টাকা।
এরপর রাশিয়ার ভ্যাকসিনের বিতর্কের ধাক্কায় পরপর ৩ দিন ফের বাড়ে সোনার দাম। ১৬-১৭-১৮ই আগস্ট ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম বাড়ে যথাক্রমে ১০, ৬০ এবং ১১৫০ টাকা। ফলে ১০ গ্রাম পিছু ২২ ক্যারেট সোনার দাম হয়ে দাঁড়ায় ৫২ হাজার ৯৭০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয়ে যায় ৫৫ হাজার ৭০০ টাকা। এরপর মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আবার কমতে শুরু করেছে সোনার দাম। আজ(২৩ আগস্ট) ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫১ হাজার ৪৩০ টাকা। এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫৪ হাজার ১৩০ টাকা। অর্থাৎ গত ৫ দিনে কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু দাম কমেছে যথাক্রমে ১৫৪০ টাকা এবং ১৫৭০ টাকা।
উল্লেখ্য জুলাই মাসে কলকাতায় সোনার দাম বেশ ওঠানামা করেছিল। ১ লা জুলাই কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল যথাক্রমে ৪৭ হাজার ৯৬০ টাকা এবং ৪৯ হাজার ২৩০ টাকা। ৩১শে জুলাই সেই দাম ছিল যথাক্রমে ৫২ হাজার ৫০০ টাকা এবং ৫৩ হাজার ৬০০ টাকা। অর্থাৎ আজকের তারিখে সোনার দাম গত ৩১ শে জুলাইয়ের থেকেও কমেছে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমেছে ৭৪০ টাকা।
কিন্তু ভ্যাকসিনের প্রভাবে কেন কমে গেল সোনার দাম! বিশেষজ্ঞ্ররা বলছেন করোনার প্রভাবে দেশ তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও সোনার ওপর বিনিয়োগ করছিলেন সাধারণ মানুষ থেকে মধ্যবিত্তরা। সেক্ষেত্রে বিশ্বজুড়েই দাম বেড়ে যায় সোনার। আর ১১ তারিখ রাশিয়া করোনা ভাইরাসের ভ্যাকসিন লঞ্চ করার সাথে সাথেই সোনায় বিনিয়োগের পরিমান কমতে থাকে। ফলে রেকর্ড দাম কমে গিয়েছে ২২ ক্যারেট সোনার। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে কলকাতাতেও তাই কমেছে সোনার দাম।



