নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে শুরু হচ্ছে উৎসবের মরশুম। আর তার ঠিক আগেই দেশের করোনা পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে এসেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারন গত দু দিন ধরে দেশের কোভিড সংক্রমণ ১০ হাজারের নিচে রয়েছে।
আরও পড়ুনঃ দ্রুত তদন্ত করলে আরও বেশি গ্রেফতার হত, সিবিআই নিয়ে অসন্তুষ্ট সুকান্তও


রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৩৬ জন। গতকালও সংখ্যাটা ছিল ১০ হাজারের সামান্য কম। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে অ্যাকটিভ কেসও।

দেশের সক্রিয় রোগী বর্তমানে ৮৬ হাজার ৫৯১ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৭ জন। যা আগের দিনের থেকে অনেকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৭৫৪।



অপর দিকে এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৯৩ হাজার ৭৮৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ। দেশে জোর কদমে চলছে টিকা করণের কাজও।

অবশেষে নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে করোনা, দেশে ১ দিনে আক্রান্ত ১০ হাজারের কম
আখন পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ২১১ কোটি ৬৬ লক্ষের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২৬ লক্ষ। অপর দিকে গত ২৪ ঘণ্টায় দেশে টেস্ট হয়েছে ৩ লক্ষ ২২ হাজার ৫৫১ জনের ।







