নজরবন্দি ব্যুরোঃ দেশে এক দিনে আক্রান্ত ৩৬ হাজার ১১ জন, প্রতিষেধকের আশায় যখন গোটা বিশ্ব দিন গুনছে ঠিক তখনি দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে ৯৪.৩৭ শতাংশ মানুষই সুস্থ হয়ে উঠেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ১১ জন, যা গতকালের চেয়ে ৪৬১ জন কম।
আরও পড়ুনঃ দেশে এক দিনে আক্রান্ত ৩৬ হাজার ১১ জন, সুস্থ ৪১ হাজার ৯৭০ জন।


সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ৯৬ লক্ষ ৪৪ হাজার ২২২ জন নোভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তবে এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩ হাজার ২৪৮। অপরদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৪৮২ জনের মৃত্যু হয়েছে। অর্থাত্ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ১৮২ জন।
ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ৪১ হাজার ৯৭০ জন। ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এর পরেই রয়েছে কর্নাটক। তিন নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। চার নম্বরে রয়েছে তামিলনাড়ু। পাঁচ নম্বরে রয়েছে দিল্লি।
ছয় নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ।এই ছয় রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৫৫ লাখের কাছাকাছি। এই রাজ্যগুলি মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৪১ হাজার ৯৭৫ জন। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৫৭.৪৬ শতাংশ।









