নজরবন্দি ব্যুরোঃ ওমিক্রন আতঙ্কের মাঝেও দেশে করোনা-স্বস্তি। গতকালের চেয়ে কমেছে দৈনিক সংক্রমণ। পাল্লা দিয়ে কমেছে মৃতের সংখ্যা। স্বস্তি মিলেছে অ্যাক্টিভ কেসেও। সব মিলিয়ে দেশে করোনার সার্বিক পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ কমছে না। ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে আতঙ্ক সর্বত্র।
আরও পড়ুনঃ মাঝরাতে হ্যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট


রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৭৭৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় খানিকটা কম। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩০৬ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে খানিকটা কম।
দেশে এই মুহূর্তে মৃত্যুহার ১.৩৭ শতাংশ। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ৪৩৪ জন।তবে ওমিক্রন নিয়ে আতঙ্ক করারা খুব বেশি কারণ নেই বলে জানাচ্ছে WHO। তাঁদের বক্তব্য, ওমিক্রন স্টেন ভারতে করোনার তৃতীয় ঢেউ এনে দেবে, এটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই।
WHO’র দক্ষিণ পূর্ব এশিয়ার ডিরেক্টর পুণম ক্ষেত্রপাল বলছেন, নতুন স্ট্রেনের আগমনে অনিশ্চয়তা বাড়ল বটে, তবে তৃতীয় ঢেউ নিয়ে বাড়তি আতঙ্কের কারণ নেই। অপর দিকে এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ৯৩ হাজার ২৭৭।


দেশে দৈনিক সংক্রমণ নিম্নমুখী, ওমিক্রন নিয়ে আতঙ্ক করারা খুব বেশি কারণ নেই, জানাল WHO

এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ১৪ হাজার ৩৩১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ২৬৫ জন। করোনার সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে জারি টিকাকরণ কর্মসূচি। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩২ কোটি ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে।







