মাঝরাতে হ্যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাঝরাতে হ্যাক হয়ে গেল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট। শনিবার রাত ২টো ১১মিনিট নাগাদ প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে একটি বিতর্কিত পোস্ট করা হয়। পোস্টটি প্রায় ৩ মিনিট মোদির টাইমলাইনে ছিল। যদিও, তারপরই টুইটার কর্তৃপক্ষ মোদির অ্যাকাউন্ট রিস্টোর করে।

আরও পড়ুনঃ তবলিঘি জামাতকে নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব

প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি টুইটে এই তথ্য জানানো হয়েছে।পিএমও-র টুইটে উল্লেখ, ‘নরেন্দ্র মোদীর ট্যুইটার অ্যাকাউন্টে সাময়িক সমস্যা হয়েছিল। সঙ্গে সঙ্গে তার সমাধানও করা হয়েছে। ওই সময়ের মধ্যে নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে কোনও তথ্য পৌঁছালে তা এড়িয়ে যান।’

মোদির (Narendra Modi) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নেপথ্যে কারা, তা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কাণ্ডটি ঘটিয়েছে বিটকয়েন মাফিয়ারা। কারণ, মাঝরাতে মোদির টুইটারে পোস্ট করে ঘোষণা করা হয়েছিল, ভারত সরকার বিটকয়েনকে (Bitcoin) বৈধতা দিয়েছে।

মাঝরাতে হ্যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট

শুধু তাই নয়, ওই টুইটে আরও বলা হয়, ভারত সরকার নিজে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি কিনে তা সাধারণ নাগরিকদের মধ্যে বিলিয়ে দেবে। মিনিট তিনেক বাদে সেই পোস্টটি ডিলিট করে টুইটার কর্তৃপক্ষ।উল্লেখ্য, গতবছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগহ ওয়েবসাইটটির টুইটার অ্যাকাউন্ট ও মোবাইল অ্যাপটি হ্যাক করা হয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর