নজরবন্দি ব্যুরোঃ তবলিঘি জামাতকে নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব। বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ হিসেবে পরিচিত সৌদি আরব। এবার এই দেশেই নিষিদ্ধ হল সুন্নি ইসলামিক সংগঠন তবলিঘি জামাত। সেই সঙ্গে ওই সংগঠনটিকে ‘সন্ত্রাসবাদের প্রবেশপথ’ বলেও অভিহিত করা হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপি বিরোধী জোটে আর কংগ্রেস ফ্যাক্টর নয়, সাফ জানালেন পি কে


সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুললতিফ আল শেখ টুইটে বিষয়টি সকলকে জানিয়েছেন। সেই সঙ্গে মসজিদের ইমামদের জুম্মার নমাজের সময় সকলকে তবলিঘি জামাতের আসল চেহারার কথা তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের সদস্যদের থেকে দূরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
উল্লেখ্য করোনার প্রথম ঢেউয়ের সময়ে দিল্লিতে তবলিঘি জামাত নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। অভিযোগ ছিল বিদেশ থেকে আসা তবলিঘি জামাতের সদস্যরা দিল্লির নিজামুদ্দিন মারকাজ থেকে করোনা ছড়িয়েছেন।
তবলিঘি জামাতকে নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব
তবলিঘি জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া(Da’wah) নামে আরও একটি সংগঠনকেও। মন্ত্রী টুইটে জানিয়েছেন, মসজিদে ইমামদের তাদের ভাষণে উল্লেখ করা উচিত এরা কীভাবে সমাজের পক্ষে বিপজ্জনক।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



