নজরবন্দি ব্যুরোঃ আইসিএমআর যতই দেশে করোনার চতুর্থ ঢেউ আসার সম্ভাবনা উড়িয়ে দিক, মারণ এই ভাইরাস যেন কিছুতেই বাগে আসছে আসছে না। আগের দিনই দৈনিক আক্রান্ত বেড়েছিল ২৫ শতাংশ। এদিন ফের সংখ্যাটা বাড়ল ২ শতাংশের বেশি।
আরও পড়ুনঃ এখনই নতুন দল নয়, বিশেষ পরিকল্পনা প্রশান্ত কিশোরের


রাজধানী দিল্লির পাশাপাশি হরিয়ানাতেও নতুন করে বাড়ছে উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩ হাজার ২৭৫ জন। গতকাল যা ছিল ৩,২০৫ জন।

এর মধ্যে দিল্লিতেই ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছেন। হরিয়ানাতেও আক্রান্ত ৫০০-র বেশি। মহারাষ্ট্রে গত দেড় মাস পর দৈনিক সংক্রমণ প্রায় ২০০ ছুঁইছুঁই। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৯ হাজার ৭১৯।


অপর দিকে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৫ জন। নতুন করে মৃতের সংখ্যা বাড়াটাও উদ্বেগ বাড়াচ্ছে। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৯৭৫ জন। দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক।

বেড়েই চলেছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা, এবার চিন্তা হরিয়ানাকে নিয়ে
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৪৭ হাজার ৬৯৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩ হাজার ১০ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।








