নজরবন্দি ব্যুরোঃ করোনা সংক্রমণের নতুন ঢেউ এসে না গেলেও রাজ্যে ধীরে ধীরে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। পুজোর আগে, যেখানে রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যা ৫০০-র আশপাশে ছিল, এখন সেটাই হয়েছে প্রায় দ্বিগুণ। কলকাতা সহ প্রায় ৬ টি জেলাতে দাপিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গতবছরের মত এই বছরেও দুর্গা পুজোতে জারি ছিল একাধিক বিধি নিষেধ। কিন্তু গতবছরের ভিড় আর এবারের ভিড়ের তফাত ছিল যোজনের দূরত্বে।
আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী না নিলে কড়া ব্যাবস্থা, লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মমতার।


কাতারে কাতারে মানুষ ভিড় করেছিলেন মণ্ডপে মণ্ডপে। ৫ দিন রাতভর প্যান্ডেল হপিং শেষ করে মানুষ যখন বাড়ি ফিরলেন তখন অক্সিজেন পেল করোনা ভাইরাস। শুরু করল তাণ্ডব। পুজো শেষে হুহু করে বাড়ল সংক্রমনের গতি। আর সেই সংক্রমনের গতি এমনই যে তাঁকে প্রতিহত করতে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হল আবার। সাথে শুরু করা হল নাইট কার্ফু। বিভিন্ন জেলায় জেলায় বাড়ান হয়েছে কড়াকড়ি। কোথাও আবার মাস্ক না পরলে বা করোনা বিধি না মানলে গ্রেফতার করা হচ্ছে। সব মিলিয়ে তৃতীয় ঢেউ কড়া নাড়ছে বাংলায়।
সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এমন জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এর পরেই ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। রাজ্যের ৮ টি জেলার তালিকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে (wb.gov.in)। দেখে নিন আপবনার জেলায় কনটেনমেন্ট জোন আছে কিনা, আর থাকলেও সেটা ঠিক কোন জায়গায়?
রাজ্যের ৮ টি জেলায় ১৫০ টির বেশি কনটেনমেন্ট জোন, তালিকায় আপনার এলাকা নেই তো? দেখুন জেলা ভিত্তিক তালিকা।
পূর্ব বর্ধমান



পশ্চিম মেদিনীপুর

উত্তর ২৪ পরগণা

ঝাড়গ্রাম

জলপাইগুড়ি

হাওড়া

কোচবিহার

বাঁকুড়া








