কৃষি আইন প্রত্যাহারের দাবীতে গান্ধী মুর্তির পাদদেশে কংগ্রেসের প্রতিবাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তিন কৃষি আইন প্রত্যহারের দাবীতে সোমবার সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদে মুখর হয় কংগ্রেস সাংসদরা। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী। এমনকি একই ইস্যুতে এদিন সংসদ অধিবেশনের শুরুতেই সংসদ কক্ষের ভিতরে হট্টগোল শুরু হয়। বেলা ১২ টি অবধি স্থগিত রাখা হল লোকসভার অধিবেশন।

আরও পড়ুনঃ সরকার সমস্ত আলোচনার জন্য প্রস্তুত, অধিবেশন শুরুর আগে বার্তা প্রধানমন্ত্রীর

সোমবার থেকে শুরু হচ্ছে সংদের শীতকালীন অধিবেশন। অধিবেশন শুরু দিনেই কৃষি আইন প্রত্যাহারের দাবী -তে সরব হয়ে গান্ধী মুর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস। উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন অধিবেশনের শুরুতেই লোকসভায় কৃষি আইন বাতিলের প্রস্তাব রাখে সরকার পক্ষ। বিরোধীদের দাবী কেন সরকার তিন কৃষি আইন প্রত্যআহার করতে চাইছে সেবিষয়ে আলোচনায় আসুক। তা নিয়ে লোকসভার অন্দরে হই হট্টগোল শুরু হয়ে যায়। যার জেরে বেলা ১২ টা অবধি অধিবেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা।

চলতি মাসেই কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এমএসপির সুনিশ্চিতকরণ, শহীদ কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ এবং বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবীতে আন্দোলন জারি রাখার পরিকল্পনা কৃষকদের। অধিবেশন শুরু হলে কৃষকদের সমস্ত দাবীর মান্যতা সরকার দেবে? সেদিকে তাকিয়ে গোটা দেশ।

কৃষি আইন প্রত্যাহারের দাবী, শুরুতেই স্থগিত সংসদ অধিবেশন

কৃষি আইন প্রত্যাহারের দাবী, শুরুতেই স্থগিত সংসদ অধিবেশন
কৃষি আইন প্রত্যাহারের দাবী, শুরুতেই স্থগিত সংসদ অধিবেশন

অন্যদিকে, এদিন অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা ছিল সরকার সমস্ত আলোচনার জন্য প্রস্তুত। সংসদের গরিমা বজায় রেখে সকলকে আলোচনার জন্য এগিয়ে আসার আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই বার্তার পরেই ফের বিশৃঙ্খলা দেখা দিল সংসদের অন্দরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত