হাইকোর্টের তিরস্কারের ফল, ভোটের বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি কমিশনের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাইকোর্টের তিরস্কারের ফল, ভোটের বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি কমিশনের। রাজ্যে আর বাকি এক দফা নির্বাচন। যা অনুষ্ঠিত হবে আগামী ২৯ তারিখ। তারপর আগামী ২ রা মে ভোট গণনা ও ফলাফল ঘোষণা। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও তিন রাজ্য অসম, তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পণ্ডিচেরিতে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ স্বামীর মুখে মুখ, তবে চুম্বন নয়! মৃত্যুর আগে অক্সিজেন দেওয়ার মরিয়া চেষ্টা সহধর্মিনীর।

গত কয়েক দিন ধরেই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল, ফলাফল ঘোষণার পর বিজয়মিছিল বা সমাবেশ বন্ধ করা হোক। না হলে সংক্রমণ আরও দ্রুত গতিতে বেড়ে যাবে। এদিকে গতকাল দেশে করোনার চরম দাপটের মধ্যেই ভোট করানো নিয়ে মাদ্রাস হাইকোর্টের তুমুল তিরস্কারের সম্মুখিন হয় নির্বাচন কমিশন। সোমবার মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হলে, নির্বাচন কমিশনকে তীব্র ভর্ত্‍সনা করে বলেন “নির্বাচনী প্রচারে মাস্ক পরা, ফেস শিল্ড পরা, স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মানার মতো কোভিড বিধি রক্ষা করানোর ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যর্থ। আদালত যে নির্দেশ দিয়েছিল কমিশনকে তা তারা পালন করতে পারেনি। যখন এত বড় বড় জমায়েত হচ্ছিল নির্বাচনী প্রচারের নামে, তখন কি আপনি অন্য গ্রহে ছিলেন?”

এরপরই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানান “ভোটের গণনার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা ৩০ তারিখের মধ্যে না জানালে ভোট গণনা বন্ধ করে দেব।” মাদ্রাস হাইকোর্টের এই রায়ের পরেই কার্যত টনক নড়ল কমিশনের। আজ কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ২ তারিখ ফল ঘোষণার পর কোন বিজয়মিছিল করা যাবে না। শুধু তাই নয় ভোটে জয়ী প্রার্থী শংসাপত্র নিতে আসবেন তখন শুধুমাত্র প্রার্থী ও তাঁর সাধে সর্বাধিক দুজন আসতে পারবেন। এই নির্দেশিকা জারির পর বেশ খুশি রাজ্যের চিকিৎসামহল। এই ব্যবস্থা আরও আগে নেওয়া উচিত ছিল বলে জানিয়েছেন তাঁরা।

হাইকোর্টের তিরস্কারের ফল, ভোটের বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি কমিশনের। অন্যদিকে সমস্ত রাজনৈতিক দল্গুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এখন দেখার নির্দেশিকা বাস্তবে কতটা প্রয়োগ করতে পারে কমিশন। কারন এর আগেও একাধিক নির্দেশিকা জারির পরেও তার বাস্তবায়ন দেখা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত