স্বামীর মুখে মুখ, তবে চুম্বন নয়! মৃত্যুর আগে অক্সিজেন দেওয়ার মরিয়া চেষ্টা সহধর্মিনীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বামীর মুখে মুখ, তবে চুম্বন নয়! অক্সিজেন দেওয়ার মরিয়া চেষ্টা সহধর্মিনীর। করোনা আক্রান্ত স্বামী তীব্র শ্বাসকষ্ট নিয়ে মারা যেতে চলেছেন। স্বামীকে একটু দম দিতে স্ত্রী তার মুখে মুখ লাগিয়ে শেষ চেষ্টা করছেন।  আগ্রায় এমন ভয়াবহ দৃশ্যের ছবি চোখে জল এনে দিয়েছে ভারতবাসীর। কিন্তু কি হয়েছিল ঘটনা।

আরও পড়ুনঃ শীতলকুচির ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে ২৯ এপ্রিল, ঘোষণা করল কমিশন।

স্বামীর শ্বাসকষ্ট হচ্ছে। কি করবেন ভেবে পাচ্ছেন না স্ত্রী। একের পর এক হাসপাতালে ঘুরছেন, ফোন করছেন আম্বুলেন্সের জন্যে। কোথাও বেড নেই তো কোথাও অক্সিজেন নেই! শেষে একটা অটো ধরে স্বামীকে সরোজিনী নাইডু মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন স্ত্রী! কিন্তু হাসপাতালে আর ভর্তি করা হয়নি। গেটের কাছেই মৃত্যুর মুখে ঢলে পড়েন জনৈক রবি সিঙ্ঘাল (৪৭)।

nbnnn

স্বামীর মুখে মুখ, তবে চুম্বন নয়! অটোরিকশায় চলন্ত অবস্থার ব্যাপক শ্বাসকষ্ট শুরু হলে, স্বামীকে বাঁচাতে মরিয়া হয়ে রবির স্ত্রী রেনু মুকে মুখ লাগিয়ে শ্বাস দেওয়ার চেষ্টা করেন স্বামীকে। কিন্তু তারপর বড়জোর ৫ মিনিট বেঁচেছিল রবি। হাসপাতালে ঢোকার আগেই সব শেষ। আগ্রার অটোরিকশায় জনৈক রবি সিঙ্ঘাল (৪৭) স্ত্রী রেনুর কোলেই মারা যান। স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়নি স্ত্রীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত