শীতলকুচির ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে ২৯ এপ্রিল, ঘোষণা করল কমিশন।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীতলকুচির ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে ২৯ এপ্রিল। জানিয়ে দিল নির্বাচন কমিশন। অর্থাৎ শেষদফার ভোটগ্রহণের দিন। অন্যান্য সব দফার মতোই ভোট গ্রহণ হবে সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। এই শীতল্কুচিতেই নাটকীয় হত্যালীলা চলেছিল চতুর্থ দফার ভোট গ্রহনের দিন। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়, মনিরুল জামান (২৮), হামিদুল মিঞা (৩০), সামিউল হক(২০) এবং নুর আলম মিঞা (২০) নামে এলাকার ৪ যুবকের।

আরও পড়ুনঃ প্রবল চাপের মুখে নতিস্বীকার, অবশেষে ভ্যাক্সিনের দামে সাম্যতা আনতে পদক্ষেপ কেন্দ্রের।

কমিশন জানিয়েছিল আত্মরক্ষার স্বার্থেই গুলি চালিয়েছিল বাহিনী। কিন্তু ময়না তদন্তের রিপোর্ট বলে অন্য কথা। আদালতে মামলা চলছে এই হত্যার ঘটনা নিয়ে। শীতলকুচিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ময়নাতদন্তে। চতুর্থ দফার ভোটের দিন অর্থাৎ ১০ই এপ্রিল কোচবিহারের শীতলকুচির ২২৬ নম্বর বুথে ঘটে ভয়াবহ ঘটনা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে প্রান হারায় চার জন যুবক। সেই হত্যাকাণ্ড নিয়ে একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক – বিরোধীরা। কিন্তু সেই ঘটনার ময়নাতদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, কাউকে গুলি করা হয়েছে পিছন থেকে। আবার কারও গুলি লেগেছে বুকে। প্রায় সবক্ষেত্রেই গুলি চালানো হয়েছে কমবেশি ১০ মিটার দূরত্ব থেকে। মৃত ৪ জনের মধ্যে একজন হামিদুল মিঞা। ময়না তদন্তের রিপোর্ট বলছে তাঁকে ১০ মিটার দূর থেকে পিঠে গুলি করে মারা হয়েছে। তদন্তকারীদের অনুমান ঘটনার সময় দৌড়ে পালাচ্ছিলেন হামিদুল। তখন পেছন থেকে তাঁকে গুলি করে মারা হয়।

সেদিন মৃত্যু হয় সামিউল হকের, ময়না তদন্ত রিপোর্ট বলছে তাঁকে কমবেশি ১০ মিটার দূরত্ব থেকে বুকে গুলি করা হয়েছে। তার বুকে স্পিন্টারের দাগ রয়েছে। পাশপাশি মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তদন্তকারীদের অনুমান বন্দুকের ভারি বাট দিয়ে ওই আঘাত করা হয়েছে।

তৃতীয় যার মৃত্যু হয়েছে তার নাম মনিরুল জামান। তাকেও বুকের বাঁদিকে গুলি করে মারা হয়েছে। গুলি করার সময় দূরত্ব ছিল কমবেশি ১০ মিটার। গুলির আঘাতে তার বুকের পাঁজর ভেঙে গিয়েছিল। চতুর্থ মৃত, নুর আলম মিঞা। তাঁর বাঁ হাতে গুলি লেগেছে। এই ক্ষেত্রেও গুলি চালানো হয়ে ১০ মিটার দূরত্ব থেকে। ১২৬, সেই বিতর্কিত বুথেই হবে আবার ভোটগ্রহণ। শীতলকুচির ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে ২৯ এপ্রিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর