শহরে বস্তি ‘শব্দ’ পছন্দ নয় মুখ্যমন্ত্রীর, নতুন নাম রাখলেন Mamata Banerjee

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শহর তথা রাজ্যে পুজো কার্যত শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একাধিক পুজোর উদ্বোধন হচ্ছে। মঙ্গলবার অর্থাৎ তৃতীয়ার বিকেলে আরও কয়েকটি পুজোর উদ্বোধন করেন তিনি। সেইসময়েই জানিয়ে দেন, কলকাতা শহরে বস্তি শব্দটি আর থাকবে না। এর নতুন নাম দিলেন তিনি।

আরও পড়ুন: ফের র‍্যাগিংয়ের অভিযোগ যাদবপুরে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২ পড়ুয়াকে হেনস্থা

মঙ্গলবার ভার্চুয়ালি যে পুজোগুলির উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে ছিল আলিপুরের আমরা সকল পল্লি সমিতি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুজোর উদ্বোধনের সময় ফিরহাদ মুখ্যমন্ত্রীকে বলেন, “এই বস্তিটা চেতলার মধ্যে অন্যতম বড় লিড দেয়। এরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু জানেন না।” তখনই ফিরহাদকে থামিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘ওই এলাকার সকলে ঠিকা-স্বত্ব পেয়েছেন কি না।’ মেয়র জানান, সকলেই পেয়েছেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঠিকা-স্বত্ব পেয়ে গেলে তো নিজেদের জায়গা। এটাকে বস্তি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বস্তি বলে কিছু হয় না। বস্তি কথাটা তুলে দাও।”

শহরে বস্তি 'শব্দ' পছন্দ নয় মুখ্যমন্ত্রীর, নতুন নাম রাখলেন Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেন, বস্তি শব্দটি তুলে অন্য নামকরণ করতে হবে। তিনি বলেন, “প্রয়াস বা এই জাতীয় কিছু নাম দাও। কিংবা উত্তরণ।” ফিরহাদ হাকিমের অনুরোধে মুখ্যমন্ত্রী ‘বস্তি’ শব্দের নতুন নামকরণ করেন ‘উত্তরণ’। পাশাপাশি তিনি জানিয়ে দেন, “বস্তি শব্দটি আর বলবে না।”

শহরে বস্তি 'শব্দ' পছন্দ নয় মুখ্যমন্ত্রীর, নতুন নাম রাখলেন Mamata Banerjee

উল্লেখ্য, পুজোর মুখে রাজ্যের ক্ষতিগ্রস্থ কৃষকদের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা রাজ্য সরকারের। বাংলা শস্য বীমার আওতায় থাকা ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বড় টাকার ফাণ্ডের ঘোষণা করা হল। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলা শস্য বীমা-এর আওতায় থাকা ২ লাখ ৪৬ হাজার ক্ষতিগ্রস্থ চাষীদের জন্য ১৯৭ কোটি টাকার অর্থ সাহায্য করা হবে।

শহরে বস্তি ‘শব্দ’ পছন্দ নয় মুখ্যমন্ত্রীর, নতুন নাম রাখলেন Mamata Banerjee

শহরে বস্তি 'শব্দ' পছন্দ নয় মুখ্যমন্ত্রীর, নতুন নাম রাখলেন Mamata Banerjee
শহরে বস্তি ‘শব্দ’ পছন্দ নয় মুখ্যমন্ত্রীর, নতুন নাম রাখলেন Mamata Banerjee

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন