JU Ragging: ফের র‍্যাগিংয়ের অভিযোগ যাদবপুরে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২ পড়ুয়াকে হেনস্থা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। র‍্যাগিংয়ের অভিযোগে গর্জে উঠেছিল সব মহল। এই ঘটনার তদন্ত যত এগিয়েছে গ্রেফতারির সংখ্যা বেড়েছে। জলঘোলা হয়েছে বিস্তর। এরপর কেটেছে মাত্র তিন মাস। ফের যাদবপুরে র‍্যাগিংয়ের অভিযোগ। দুই পড়ুয়াকে র‍্যাগিংয়ের অভিযোগে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

আরও পড়ুন: রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে বেতন বিলে সই বোসের, ভাতা বাড়বে মন্ত্রী-বিধায়কদের

চলতি মাসেই ঘটনা দুটি ঘটে। ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তথা অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান সন্ময় কর্মকার এনিয়ে জরুরি ভিত্তিতে মিটিং ডাকতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসনিক টালবাহানায় তা শেষ অবধি ডাকা হয়নি, এই অভিযোগে গত সোমবার অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি দিয়েছেন। এই পরিস্থিতিতে তিনি স্কোয়াডের চেয়ারম্যান পদে থাকতে ইচ্ছুক নন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত, প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনার পর নতুন করে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড গঠন করা হয়। স্কোয়াডের সদস্য সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ৫৫ জন করা হয়। যদিও এর শুরু থেকেই বিতর্ক দেখা দিয়েছিল।

ফের র‍্যাগিংয়ের অভিযোগ যাদবপুরে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২ পড়ুয়াকে হেনস্থা

জানা গিয়েছে, অধ্যাপক সমন্বয় কর্মকার তাঁর চিঠিতে জানিয়েছেন, “গত ১৩ অক্টোবর তিনি দুটি অভিযোগ পান। এরপরই শনিবার বা মঙ্গলবার স্কোয়াডের বৈঠক ডাকার জন্য উদ্যোগী হন। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও সেই বৈঠক ডাকা সম্ভব হয়নি। সেই কারণেই তিনি স্কোয়াডের চেয়ারম্যান পদে থাকতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন। পাশাপাশি এই পরিস্থিতিতে অন্তর্বর্তী উপাচার্যকে অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডের দুটি সাব-কমিটি গঠন করে অভিযোগ দুটির তদন্ত শুরু করার প্রস্তাব দিয়েছেন তিনি।

ফের র‍্যাগিংয়ের অভিযোগ যাদবপুরে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২ পড়ুয়াকে হেনস্থা

উল্লেখ্য, গত আগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া নদিয়ার বাসিন্দা ওই কিশোরের হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়। র‍্যাগিংয়ের অভিযোগে প্রাক্তনী ও পড়ুয়া মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। তবে এবারের ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটেছে। একটি মেন ক্যাম্পাসে অর্থনীতি বিভাগের এক পড়ুয়ার সঙ্গে অন্যটি সল্টলেক ক্যাম্পাসে।

ফের র‍্যাগিংয়ের অভিযোগ যাদবপুরে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২ পড়ুয়াকে হেনস্থা

ফের র‍্যাগিংয়ের অভিযোগ যাদবপুরে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২ পড়ুয়াকে হেনস্থা
ফের র‍্যাগিংয়ের অভিযোগ যাদবপুরে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২ পড়ুয়াকে হেনস্থা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন