করোনা মুক্ত ছোটা রাজন, মৃত্যুর গুজব উড়িয়ে ফিরলেন তিহার জেলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা মুক্ত ছোটা রাজন, মৃত্যুর গুজব উড়িয়ে ফিরলেন তিহার জেলে। করোনাকে হারিয়ে নিজের স্থায়ী ঠিকানা তিহার জেলে ফিরে এলেন অপরাধ জগতের অন্যতম নাম ছোটা রাজন। কিছুদিন আগেই তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়াতে শুরু করে। তবে সেসব দূরে সরিয়ে ফের সুস্থ হয়ে তিহারে ফিরলেন রাজন।

আরও পড়ুনঃ টিকার দ্বিতীয় ডোজ মিলবে কেবল সরকারি হাসপাতালে, তালিকা ঘোষণা রাজ্যের

প্রসঙ্গত গত এপ্রিলের শেষে করোনা আক্রান্ত হন আন্ডারওয়ার্ল্ডের এই অতিপরিচিত নাম। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৪ শে এপ্রিল দিল্লীর এইমস-এ তাঁকে ভর্তি করা হয়। তিহার জেল সূত্রে সেই সময় জানা যায় গোটা জেলের মোট ২২৭ জন সংক্রমিত হয়েছেন করোনায়। তাঁদের মধ্যে ৬০ জন জেলকর্মী। এরপর খবর চাউর হতে শুরু করে বছর ৬১ এর রাজনের একাধিক অঙ্গ কাজ করছে না। এর কিছুদিন পরেই রাজনের মৃত্যু নিয়ে গুজব চরমে ওঠে।

পরে হাসপাতাল ও তিহার জেলের পক্ষ থেকে জানানো হয় জীবিতই আছেন রাজন। আর গতকাল সুস্থ হয়ে এইমস থেকে ছাড়া পেলেন তিনি। সাথে সাথেই তাঁকে ফের তিহার জেলে স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত অপরাধ জগতের অতি পরিচিত মুখ রাজনকে ২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেপ্তার করা হয়। প্রথম থেকেই দাউদ ইব্রাহিমের ’ডি-কোম্পানি’র হিট লিস্টে ছিলেন রাজন। একাধিকবার তাঁকে হত্যা করার চেষ্টা করেছে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ তথা অন্যতম সেনাপতি ছোটা শকিল।

করোনা মুক্ত ছোটা রাজন, মৃত্যুর গুজব উড়িয়ে ফিরলেন তিহার জেলে। করাচি থেকে রাজনের নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিল দাউদ। ২০১৮ সালে সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যাকাণ্ডে রাজন-সহ নয় দোষীর যাবজ্জীবন জেলের সাজা শোনায় আদালত। তারপর থেকেই দিল্লির তিহার জেলে রাখা হয়েছিল তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত