নজরবন্দি ব্যুরোঃ ১১ বছর পর ভোট দিয়েই এনআইএর হাতে গ্রেফতার ছত্রধর মাহাতো। ১১ বছর পর ভোট দিতে পেরে অত্যন্ত খুশি বলে জানিয়েছিলেন তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। তবে ভোট দিয়ে ভোররাতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে গ্রেফতার হলেন তিনি। সুত্রের খবর নিবার রাত সাড়ে ৩টে নাগাদ লালগড়ে আমলিয়ার গ্রামের বাড়ি থেকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক ছত্রধরকে আটক করা হয়েছে।
আরও পড়ুনঃ সংখ্যালঘু ভোট কাটতে ভোটে লড়বে মিম! ঘোষণা করলেন ১৩ আসনের কথা।


রাতে তাঁর বাড়িতে প্রায় ৪০ জনের একটা দল এসেছিল বলে খবর। ছত্রধরের ৪ জন নিরাপত্তা রক্ষী রয়েছেন। অভিযোগ, তাঁদের সরিয়ে ‘গেঞ্জি ও গামছা’ পরিহিত অবস্থায় ছত্রধরকে তুলে নিয়ে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ছেলে ধৃতীপ্রসাদ জানান, ‘কোনও গ্রেফতারি পরোয়ানা দেখায়নি এনআইএ। শুধু বলেছে রাজধানী এক্সপ্রেস আটকানোর ঘটনায় প্রচুর তথ্য রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে।’ ছত্রধরের আইনজীবী কৌশিক সিনহা জানিয়েছেন, ভোর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে এনআইএ।
তবে তিনি জানিয়েছেন, ছত্রধরকে আটক করা হয়েছে। প্রসঙ্গত জ্ঞানেশ্বরি এক্সপ্রেসে নাশকতা ও সিপিএম নেতা প্রবীর মাহাতোকে খুনের ঘটনায় অনেকদিন ধরেই এনআইএর নজরে রয়েছেন ছত্রধর। এর আগে ১৬, ১৮ এবং ২২ মার্চ তাঁকে এনআইএ-এর দপ্তরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়। তবে বিভিন্ন অজুহাতে বারবার হাজিরা এরিয়ে গিয়েছেন তিনি। বারবার বলা সত্ত্বেও উপস্থিত না হওয়ায় আদালতের নির্দেশ মতো রবিবার সকালে লালগড়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে এনআইএ। সিপিএম নেতা খুনের মামলায় ১০ বছর জেল খেটে ছাড়া পান ২০২০ সালের প্রথমদিকে। এদিকে লোকসভায় জঙ্গল্মহলে খারাপ ফল করে তৃণমূল।
১১ বছর পর ভোট দিয়েই এনআইএর হাতে গ্রেফতার ছত্রধর মাহাতো। তারপরেই তৃণমূলে যোগ দিয়ে রাজ্য কমিটির সদস্য হন। আর গতকাল ভোটপর্ব মিটতেই তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করল এনআইএ। আজ তাঁকে আদালতে তোলা হতে পারে বলে সূত্রের খবর।









