চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন, অ্যাটলেটিকো বধ করে শেষ আটে চেলসিও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন, অ্যাটলেটিকো বধ করে শেষ আটে চেলসিও। ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছল গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে লাজিওকে হেলায় উড়িয়ে শেষ আটে পৌঁছল ফ্লিকের ছাত্ররা। প্রথম নিজেদের ঘরের মাঠে ৪-১ ফলাফলে হারের পর লাজিওর কামব্যাকের সম্ভাবনা ক্ষীণ হয়ে যান।

আরও পড়ুনঃ আপাতত প্রার্থী নন! সংগঠন সামলাবেন দিলীপ।

দ্বিতীয় লেগে শুরু থেকেই তাদের সহজাত আক্রমণাত্মক খেলা শুরু করে বায়ার্ন। পেনাল্টিতে বায়ার্নকে এগিয়ে দেয় লিয়নডস্কি। এরপর দ্বিতীয় অর্ধে ব্যবধান বারান এরিক ম্যাক্সিম। শেষ মুহূর্তে গোল করে লাজিওর হয়ে ব্যবধান কমান মার্কো পারোলো। তবে তাতে শেষরক্ষা হয়নি। দুই লেগ মিলিয়ে ৬-২ ফলে শেষ আটে পৌঁছল ডিফেন্দিং চ্যাম্পিয়নরা। এদিকে টুচেল -সিমিওনে দ্বৈরথে শেষ হাসি হাসল ব্লুস আর্মি চেলসি। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছল তারা। প্রথম লেগে অ্যাটলেটিকোর ঘরের মাঠে শেষ মুহূর্তে বাইসাইকেল কিকে গোল করে দলকে বহু প্রতীক্ষিত অ্যাওয়ে গোলের অ্যাডভান্তেজ এনে দেন ফরাসি তারকা অলিভার জিরুড।

১-০ ফলে শেষ হয় প্রথম লেগ। ঘরের মাঠে অসাধারন রক্ষন করে টুচেল এর ছেলেরা। প্রথম অর্ধের শেষের দিকে ওয়ারনারের পাস থেকে গোল করে যান হাকিম জিয়েচ। গোল শোধের জন্য মরিয়া স্প্যানিশ ক্লাব শেষ মুহূর্তে ভুল করে বসে। তাঁদের ডিফেন্ডার সাভিচ ফাউল করে লাল কার্ড দেখে বসেন। দশজনের অ্যাটলেটিকোকে পেয়ে আক্রমন প্রতিআক্রমনে জেরবার করতে থাকে চেলসির ফরোয়ার্ড লাইন। ইনজুরি টাইমে প্রতিআক্রমনে পুলিসিচের পাস থেকে পরিবর্তে নেমে নিজের প্রথম টাচে গোল করে মাদ্রিদের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ইতালীয় এমারসন। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে শেষ আটে পৌঁছল তারা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন, অ্যাটলেটিকো বধ করে শেষ আটে চেলসিও। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে জুভেন্তাস, ডর্টমুন্ড, পিএসজি এবং লিভারপুল। রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটিও প্রতিযোগিতার একই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করতে তৈরি। ফুটবলপ্রেমীরা এখন মারকাটারি কোয়ার্টার ফাইনালের অপেক্ষায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন