নজরবন্দি ব্যুরোঃআপাতত প্রার্থী নন! সংগঠন সামলাবেন দিলীপ। কয়েকদিন আগেই মমতার স্ট্র্যাটেজিতে বিড়ম্বনায় পড়েছিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই চরম বিড়ম্বনায় পড়েছে বিজেপি। নিজেদের প্রার্থী তালিকার ঘোষণার দিন পিছিয়ে ধাপে ধাপে প্রকাশ করছে প্রার্থী নাম। প্রতি দফায় নাম ঘোষণার আগে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে বসছে দিল্লির কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা।
আরও পড়ুনঃ সারদা কান্ড! এবার ইডির তলব জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে


২০২১ বিধানসভা নির্বাচনে ১১ জন তথাকথিত ‘তারকা’ প্রার্থীকে ময়দানে নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁদের মধ্যে অধিকাংশই রুপোলি পর্দার সেলিব্রিটি। পাশাপাশি রয়েছেন রয়েছেন একজন সদ্যপ্রাক্তন ক্রিকেটার এবং এক প্রাক্তন ফুটবলার। সবথেকে তাৎপর্যপূর্ন বিষয় হল, এইসব সেলিব্রিটিদের আসনগুলি দেওয়া হয়েছে, তার মধ্যে ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে ৬ টি আসনে পিছিয়ে ছিল তৃণমূল। আসনগুলি হল, ব্যারাকপুর, আসানসোল দক্ষিণ, মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং কৃষ্ণনগর উত্তর।
অন্যদিকে, উলুবেড়িয়া পূর্ব, রাজারহাট গোপালপুর, সোনারপুর দক্ষিণ, শিবপুর এবং উত্তরপাড়া আসনে কিছু ভোটে এগিয়ে ছিল তৃণমূল। তাঁরমধ্যে চলেছে দল বদলের ঝড়, যা এখনও চলছে। তাই পর্যবেক্ষকদের মতে, পিছিয়ে-থাকা আসনগুলিতে তারকাদের দাঁড় করিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছেন মমতা। কারণ এই আসনগুলি জিততে পারলে তা হবে অতিরিক্ত পাওনা। আর হেরে গেলেও তেমন কিছু হারানোর থাকবে না। আর এই জায়গায় দাঁড়িয়েই বিড়ম্বনার মুখে পড়েছে বিজেপি।
সেই কারনেই বারবার বৈঠকে বসছে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে কেন্দ্রীয় কমিটি। গতকাল বিজেপি প্রকাশ করেছে ৪টি আসনের প্রার্থী নাম। সূত্রের খবর আজই বিজেপি প্রকাশ করবে বাকি ১৬৭ টি আসনের প্রার্থী নাম। গুঞ্জন শোনা যাচ্ছে পুতুলের জায়গা থেকেই লড়বেন মুকুল। অর্থাত কৃষ্ণনগর থেকে লড়তে চলেছেন তিনি। অন্যদিকে নির্বাচনে নামতে চলেছেন শান্তনু ঠাকুর,। এই পরিস্থিতিতে যাঁকে নিয়ে জল্পনা ছিল সবথেকে বেশি, সেই দিলীপ ঘোষ লড়ছেন না এই নির্বাচন।


প্রথম থেকেই সকলে ভাবছিলেন এই নির্বাচনে খড়গপুর আসন থেকেই লড়বেন দিলীপ ঘোষ। জল্পনা এও ছিল, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীত্যে মুখ্যমন্ত্রী মুখ তিনিই। কিন্তু সবাইকে চমকে দিয়ে খড়গপুর আসনে বিজেপি প্রকাশ করেছিল অভিনেতা হিরণের নাম। তার পরেও জল্পনায় ছিলেন দিলীপ ঘোষ। বাংলায় সভা করতে এসে হালহকজিকত দেখে দিলীপ মুকুল সহ একাধিক নেরতাকে ফের দিল্লি উড়িয়ে নিয়ে যান আমিত শাহ্। জল্পনা ছিল তাহলে এই ধাপে হয়তো প্রার্থী হচ্ছেন দিলীপ-মুকুল।
আপাতত প্রার্থী নন! সংগঠন সামলাবেন দিলীপ। সূত্রের খবর এই নির্বাচনে লড়তে চাননি মুকুল রায়। কিন্তু দলীয় নির্দেশে তাঁকে প্রস্তুতি নিতে হচ্ছে কৃষ্ণনগর থেকে লড়ার জন্য। আজ পুরুলিয়ায় প্রধান্মন্ত্রীর সভা থেকেই আশীর্বাদ নিয়েই শুরু করবেন নির্বাচনী প্রচার।অন্যদিকে স্বপন দাশগুপ্ত, লকেট চট্টোপাধ্যায়দের বিজেপি আবার প্রার্থী করার পর তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। আপাতত সেই সব জল্পনাতেই জল ঢালছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি নিজে মুখেই জানান এবার ভোটে প্রার্থী নন তিনি। ২১ এর নির্বাচনে তিনি মূলত সাংগঠনিকের কাজই করবেন।







