সারদা কান্ড! এবার ইডির তলব জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সারদা কান্ড! এবার ইডির তলব জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে। নির্বাচনের ঠিক আগে আগেই শাসক দলের একাধিক নেতা মন্ত্রীকে একাধিক পুরনো মামলায় তলব করছে CBI এবং ইডি। তদন্ত চলছে সারদা মামলার। কয়েকদিন আগেই সারদা কাণ্ডে তলব করা হয়েছিল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। তদন্তে সহযোগিতার জন্য কুণাল যান ও সিজীও কমপ্লেক্সে। এমনকি গতকালই কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন বাড়ি বন্ধক থেকে মায়ের অলঙ্কার বিক্রি, ধীরে ধীরে সঞ্চয় করেছেন তিনি, এবার ইডি কে ফিরিয়ে দেবেন সারদা থেকে প্রাপ্ত তাঁর বেতন এবং বিজ্ঞাপনের টাকা।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় মোদী মেদিনীপুরে দিদি, আজ দুই হাইভোল্টেজ সভার সাক্ষী থাকবে বাংলা।

- Advertisement -

অন্যদিকে একই মামলায় কয়েকদিন আগেই তলব করা হয়েছিল শিল্পী সুভাপ্রসন্নকে কে। তিনিও হাজিরা দিয়েছিলেন শিজিও কমপ্লেক্সে। এবার ফের সারদা মামলায় শাসক দলের নেতাকে তলব করলো ওই সংস্থা।নজরে এবার জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত। সূত্রের খবর সারদা কান্ডেই এই তলব। হাজিরা দিতে বলা হয়েছে আগামী সোমবার । সরদার কর্ণধার সুদীপ্ত সেনের বয়ান অনুযায়ী সরদার একাধিক মিডিয়া ব্রাঞ্চের মধ্যে একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বিবেক গুপ্ত।

কিন্তু এতদিন ধরে সারদা মামলা চলার মধ্যে তাঁকে কখনোই ডেকে পাঠায়নি ইডি। এই প্রথম বার সারদা কাণ্ডের তলব করা হচ্ছে জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত কে। সূত্রের খবর ইডি কর্তারা জানতে চান কোন প্রেক্ষিতে কত টাকা তিনি নিয়েছিলেন। সিজিও কমপ্লেক্সে রেকর্ড হবে তাঁর বয়ান।

সারদা কান্ড! এবার ইডির তলব জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে। যদিও এই মুহূর্তে নিজের নির্বাচনী প্রচারে ব্যস্ত বিবেক গুপ্ত এখনো কিছু জানাননি এই বিষয়ে। নির্বাচনের ঠিক মুখে একাধিক পুরনো মামলা ঘেঁটে শাসক দলের নেতা মন্ত্রীদের এহেন তলবে উদ্দেশ্যপ্রণোদিত বিষয় দেখছে জোড়াফুল শিবির। তাদের বক্তব্য ইডি সিবিআই সকল তদন্তকারী সাংস্থাকে নিজেদের মতো করে ব্যাবহার করছে বিজেপি। এতে মানুষের কাছে খারাপ বার্তাই পৌঁছচ্ছে তাঁদের হয়ে বলে বক্তব্য তৃণমূলের নেতাদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর