নজরবন্দি ব্যুরো: পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টে হলফনামা দিতে নারাজ কেন্দ্র। এডিটর্স গিল্ড দেশের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টদের ফোনে আড়ি পাতার ঘটনায় আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়েছিল। এ ছাড়াও পেগাসাস ইস্যুতে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আরও বেশ কয়েকটি পিটিশন দাখিল হয়েছিল।
আরও পড়ুনঃ মোদী সরকারকে তুলোধোনা রাহুলের
সব মিলিয়ে ১২টি পিটিশন জমা পড়েছে। সংসদের বাদল অধিবেশন জুড়ে পেগাসাস বিতর্ক বারবার মাথাচাড়া দিয়েছে। বিরোধী নেতাদের দেখা গিয়েছে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে। জাতীয় রাজনীতি পেগাসাস কাণ্ডে সরগরম হয়েছে । ফোনে আড়ি পাতার অভিযোগে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে।
সোমবার শীর্ষ আদালতে মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে পেগাসাস সংক্রান্ত বিষয়ে বলেন ‘গোপন করার মতো কিছুই নেই। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিস্তারিত হলফনামা পেশ করা সম্ভব নয়’।
এদিন সুপ্রিম কোর্টে শুনানির সময়ে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতে জানান, দেশের এবং মানুষের সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় সরকার পেগাসাস সংক্রান্ত হলফনামা জমা দিতে পারবে না। তুষার মেহতা আরও জানিয়েছেন, পেগাসাস সংক্রান্ত একটি কমিটি গঠন করবে সরকার যারা এই বিষয়ে তদন্ত করবে।
পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টে হলফনামা দিতে নারাজ কেন্দ্র।
বৃহত্তর জনস্বার্থ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন্দ্র এই বিষয়ে হলফনামা জমা দিতে চায় না। আদলতে মেহেতা বলেন, “আমরা কী সফটওয়্যার ব্যবহার করি তা সন্ত্রাসবাদীরা জেনে নিক এমনটা হতে দেওয়া যায় না।”



