মোদী সরকারকে তুলোধোনা রাহুলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগেও একাধিক প্রসঙ্গে মোদী যুগ কে নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গান্ধী। আর একই রকম ভাবে আজ জাতীয় কংগ্রেসের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার মঞ্চ থেকে ও ‘সঙ্কল্প ২০২১’- কে ঘিরে সপ্তমে সুর চড়ান এই কেন্দ্রীয় নেতা।

আরও পড়ুনঃ একসঙ্গে ১৬৫ টি সিসি ক্যামেরা অর্জুন সিংহের বাড়িতে! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

তিনি বলেন, ” কংগ্রেস বরাবরই দেশ গঠনের কাজ করেছে। ৭০ বছর ধরে কঠোর পরিশ্রম করে আমরা (কংগ্রেস) দেশের জন্য যে সম্পদ তৈরি করেছিলাম, বিজেপি সাত বছরে তা বিক্রি করে দিচ্ছে।’’

মোদী সরকারকে তুলোধোনা রাহুলের
মোদী সরকারকে তুলোধোনা রাহুলের

পাশাপাশি সেই মঞ্চ থেকেই দেশের গনমাধ্যম গুলি কে কেন্দ্র করেও তীব্র সমালোচনার সুর শোনা যায় তার গলায়। মুম্বাই হামলার প্রসঙ্গ কে সামনে রেখে তিনি বলেন, সেইসময় দেশের একাধিক প্রথম সারির মিডিয়া গুলি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে দুর্বল বলে চিহ্নিত করলেও পুলওয়ামা হামলার পরে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটু ও আওয়াজ তুলতে দেখা যায়নি কোনো সংবাদমাধ্যম কে।

মোদী সরকারকে তুলোধোনা রাহুলের

তাঁর সাথে কৃষি আইন কে কেন্দ্র করে কৃষকদের বিক্ষোভ ও ডোকলাম সীমান্তে চীনা সৈন্যদের গতিবিধির বিষয় কে যুক্ত করে তিনি বলেন এই সংবাদ যত না মাধ্যম গুলিতে স্থান পায় তাঁর চেয়ে বেশি স্থান পায় কেন্দ্রীয় সরকারের কর্মসূচি। তাই সমস্ত বিষয়গুলি কে সকলের সামনে তুলে ধরে কংগ্রেসের নব নিযুক্ত কর্মীদের কে আপ্রান লড়াই করার বার্তা দেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন