একসঙ্গে ১৬৫ টি সিসি ক্যামেরা অর্জুন সিংহের বাড়িতে! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এই মুহূর্তে ভবানীপুর উপনির্বাচন নিয়ে ব্যস্ত। দলের তরফে তাঁকে মুখ্য পর্যবেক্ষক করা হয়েছে। সাধারণভাবে রাজনীতিক, সেলিব্রিটি এমনকি বহু সাধারণ মানুষের বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে।

আরও পড়ুনঃ আসন্ন উপনির্বাচনে লড়াই না করার ভাবনা সামসেরগঞ্জের কংগ্ৰেস প্রার্থীর!

কিন্তু একসঙ্গে ১৬৫টি সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা অর্জুনের বাড়িতে। ব্যারাকপুরের এই বিজেপি সাংসদ বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকার পরেও বারবার কেন বোমাবাজি নিয়ে উঠছে প্রশ্ন। বিধানসভা নির্বাচনের আগে থেকে এই নিয়ে মোট চারবার বোমা পড়েছে ভাটপাড়ায় অর্জুনের বাড়ির আশেপাশে।

টিটাগড়-নৈহাটি-ভাটপাড়া এলাকায় একের পর এক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হল, কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হবে এই সাংসদের বাড়ি ও দপ্তর।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও একবার সংবাদমাধ্যমে কে বলেন, ‘প্রতি মাসে অর্জুন সিংকে খুনের চেষ্টা করা হচ্ছে’। রাজ্য বিজেপির বৈঠকেও এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এমনকি, দিন কয়েক আগে ঘটে যাওয়া বোমাবাজির ছবি ধরা পড়েছিল কয়েকটি সিসিটিভি ক্যামেরাতেও। এর পরেই সিদ্ধান্ত হয়েছে সব মিলিয়ে ১৬৫ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে এই সাংসদের বাড়ি ও কার্যালয় মজদুর ভবনের আশেপাশে।

একসঙ্গে ১৬৫ টি সিসি ক্যামেরা অর্জুন সিংহের বাড়িতে

এই সিদ্ধান্ত নেওয়ার কারন হল, কারা-কী কারণে এই ঘটনা ঘটাচ্ছে তা জানতেই । ঘনিষ্ঠ মহলে অর্জুন সিং-এর দাবি, এলাকায় সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে দিলে এই দুষ্কৃতীদের ধরা যাবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তিনি বিষয়টি জানিয়েছেন বলে জানা গেছে। কয়েকদিন আগে যখন বোমা পড়ে ওই এলাকায়, অর্জুন তখন দিল্লিতে ছিলেন। এই ঘটনার তদন্তে এনআইএ টিম আসতে পারে বলেও খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন