আসন্ন উপনির্বাচনে লড়াই না করার ভাবনা সামসেরগঞ্জের কংগ্ৰেস প্রার্থীর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত এপ্রিল মাসের বিধানসভা নির্বাচনে সামশেরগঞ্জ কেন্দ্রে ভোট হওয়ার কথা থাকলেও মারন করোনায় আক্রান্ত হয়ে মারা যান কংগ্ৰেস প্রার্থী এপ্রিল কংগ্রেস প্রার্থী রেজাউল হক। যারফলে এই কেন্দ্রে পিছিয়ে দেওয়া হয় নির্বাচন।

আরও পড়ুনঃ বাংলায় তৈরি হবে ৪৯টি অক্সিজেন প্লান্ট! নমোর জন্মদিবসে বিশেষ কর্মসূচি BJP’র

তারপর নতুন করে নির্বাচনের দিনখন ঘোষণা করা হলে কংগ্রেস এই আসনে লড়াইয়ের জন্য প্রার্থী করে জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ খলিলুর রহমানের ভাইকে। সেইসমত তিনি কংগ্রেসের প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দিলেও করোনার আবহে তা বাতিল হয়ে যায়।

নতুন করে ৩০ শে সেপ্টেম্বর উপনির্বাচনের কথা ঘোষনা হলেই বেঁকে বসেন কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেন তিনি। তারপর গত শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীরঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে জইদুর রহমানকেই প্রার্থী হিসেবে থাকার আবেদন জানান তিনি।

ad

আসন্ন উপনির্বাচনে লড়াই না করার ভাবনা সামসেরগঞ্জের কংগ্ৰেস প্রার্থীর!

তিনি মনে করেন লড়াই ময়দানে থাকার আবেদন জানান। তাঁর মত পরিবর্তনের অনুরোধ করেন। তবে শেষ পর্যন্ত কী হয় এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন