৩৭ জনের নামতালিকা প্রস্তুত, নিয়োগ দুর্নীতি মামলায় পরপর যাদের তলব করবে CBI!

শুক্রবার এজেন্সির ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। সঙ্গে তলব করা হয়েছে আরও ৩ জনকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোট পর্ব মিটতেই ফের একবার দুর্নীতি মামলায় সক্রিয় সিবিআই। শুক্রবার এজেন্সির ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। মাত্র একদিন আগে তলব করা হয় তাপস-ঘনিষ্ঠ আরও ৩ জনকে। সিবিআই সূত্রে খবর, আগামী সোমবার থেকে ৩৭ জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ডাকা হবে। সেই তালিকাও ইতিমধ্যে প্রস্তুত হয়েছে।

আরও পড়ুন: স্বৈরাচারী পদ্ধতিতে আইন পাশ, ফের ন্যায় সংহিতার বিরোধিতা করে মোদিকে চিঠি মমতার

সিবিআই জানিয়েছে, অযোগ্য চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে ৩৭ জনের নাম উঠে এসেছে। এদের মধ্যে  বিভিন্ন স্কুলে কর্মরত ১১ জন শিক্ষক ও ২ জন অশিক্ষক কর্মী, বাকি অন্যান্য কর্মী। এখন প্রশ্ন উঠছে, অযোগ্যদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও অংশ নিয়েছিলেন? তাঁরা কি টাকার লেনদেনের সঙ্গেও যুক্ত ছিলেন? সেই বিষয়টাই খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আগামী সোমবার থেকে শিক্ষক, অশিক্ষক কর্মী-সহ ৩৭ জনকে আলাদা আলাদাভাবে তলব করা হবে।

৩৭ জনের নামতালিকা প্রস্তুত, নিয়োগ দুর্নীতি মামলায় পরপর যাদের তলব করবে CBI!
৩৭ জনের নামতালিকা প্রস্তুত, নিয়োগ দুর্নীতি মামলায় পরপর যাদের তলব করবে CBI!

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক হেভিওয়েট নেতাকে তলব করেছে সিবিআই। গ্রেফতারও হয়েছেন অনেকে। অনেক দিন আগেই তেহট্টের বিধায়ক তাপস সাহার নাম উঠে আসে এই মামলায়। গতবছর সময়ে নদিয়ার তেহট্টের কড়ুগাছি এলাকায় তাঁর বাড়ি, অফিস ও ঘনিষ্ঠদের বাড়িতে টানা ১৫ ঘণ্টা করে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। উদ্ধার হয় প্রচুর নথিপত্র। তাপসের আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়ি থেকেও বেশ কিছু জরুরি নথি বাজেয়াপ্ত করা হয়।

৩৭ জনের নামতালিকা প্রস্তুত, নিয়োগ দুর্নীতি মামলায় পরপর যাদের তলব করবে CBI!

৩৭ জনের নামতালিকা প্রস্তুত, নিয়োগ দুর্নীতি মামলায় পরপর যাদের তলব করবে CBI!

বৃহস্পতিবার এই মামলায় তাপস-ঘনিষ্ঠ ৩ জনকে তলব করেছিল সিবিআই। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এবার তাপসের সঙ্গে ওই বয়ান মিলিয়ে দেখা হবে। প্রসঙ্গত, বিভিন্ন সরকারি পদে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আগেই স্টেট এন্ট্রি দুর্নীতি শাখা তাঁকে তলব করেছিল। সেই মামলা হাইকোর্টে যায় এবং তদন্ত শুরু করে সিবিআই

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর