সন্দেশখালিকাণ্ডের তদন্তে CBI, এবার বিপদে শেখ শাহজাহান?

Sandeshkhali Issue: গত ৫ জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা কার্যত খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালিকাণ্ডের তদন্তভার সিবিআই-এর হাতে হস্তান্তরের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যেই ধৃত শাহজাহান শেখকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ারও নির্দেশ। গত ৫ জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা কার্যত খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন: ডায়মন্ডে অভিষেক বনাম অভিজিৎ, কিছু কথা, কিছু ইঙ্গিত, কিছু প্রশ্ন!

মঙ্গলবার সেই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ইডি হামলার তদন্তভার নেবে সিবিআই। ফলে সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ হয়ে গেল। পাশাপাশি, ন্যাজাট এবং বনগাঁ থানায় যে তিনটি অভিযোগ দায়ের হয়েছে সেই মামলাগুলিও রাজ্য পুলিশের হাত থেকে সরিয়ে এজেন্সির হাতে তুলে দিল ডিভিশন বেঞ্চ।
সন্দেশখালিকাণ্ডের তদন্তে CBI, এবার বিপদে শেখ শাহজাহান?
সন্দেশখালিকাণ্ডের তদন্তে CBI, এবার বিপদে শেখ শাহজাহান?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন