নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে আরও গতি বাড়াল সিবিআই।TET দুর্নীতিতে জায়গায় জায়গায় সিবিআইয়ের তল্লাশি শুরু। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাণিক ভট্টাচার্যের যাদবপুরের দুটি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, মাণিক ভট্টাচার্যের সম্পত্তির হদিশ পেতেই তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই।
আরও পড়ুনঃ TMC: প্রকাশ্য দিবালোকে খুন তিন তৃণমূল কর্মী, নামল বিরাট পুলিশ বাহিনী


এছাড়াও পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচি বাড়ি, পর্ষদ কার্যালয় সহ কলকাতায় ছ’টি জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই। অভিযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে একাধিক তথ্য হাতে পাওয়ার জন্য তল্লাশি শুরু হয়েছে সিবিআইয়ের তরফে।

উল্লেখ্য, এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে পর্ষদের সভাপতি থেকে সরানো হয়েছে পর্ষদের সভাপতি মাণিক ভট্টাচার্যকে। সেই দুর্নীতিতে নেমে চন্দন মণ্ডল নামে এক ব্যক্তির নাম জড়িয়েছে। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের পরামর্শ অনুযায়ী সিবিআইয়ের একটি এসআইটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
TET দুর্নীতিতে জায়গায় জায়গায় সিবিআইয়ের তল্লাশি শুরু, চলছে তথ্য সংগ্রহ পর্ব

এরই মধ্যে ২৬৯ কর্মরত শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করেছে কলকাতা হাইকোর্ট। সেখানে বহু তৃণমূল নেতাদের নাম জড়িয়েছে। সদ্য তিন বিধায়কের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশের অভিযোগ জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এই মামলায় সিবিআইয়ের তদন্তের গতি বাড়তেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।









