নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সাত সকালেই প্রকাশ্য দিবালোকে খুন তিন তৃণমূল কর্মী। সেই ঘটনায় ক্যানিং এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত তিন তৃণমূল কর্মীর নাম স্বপন মাঝি, ঝন্টু হালদার এবং পাঁচু শিকারি। নিহত স্বপন মাঝি তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলে জানা গেছে। তিন জনকেই গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে ।
আরও পড়ুনঃ SSC: মেধা তালিকায় নাম থেকেও বঞ্চিত, ২৩৭ দিন ধরে আন্দোলনে অবিরত সুদীপ


স্থানীয় সূত্রে খবর, সকাল ৯ টা নাগাদ একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন ক্যানিংয়ের গোপাল্পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি। সঙ্গে ছিলেন দুই জন ঝন্টু এবং পাঁচু। ৩ জনের রাস্তা ঘিরে ধরে দুষ্কৃতিরা। পিয়ারের পার্কের মতো জনবহুল এলাকায় এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে তৃণমূল নেতাকে গুলি করে, কুপিয়ে খুন করে। পালানোর সময়, তাঁর দুই সঙ্গীকেও গুলি করে, কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহগুলি। দেহগুলিতে রয়েছে ধারালো অস্ত্রের কোপ। এমনকি মৃতদেহগুলির কাছ থেকে বোমা উদ্ধার হয় বলেও জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দুষ্কৃতীরা স্বপন এবং তাঁর দুই সঙ্গীর মাথা কেটে নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু গুলি এবং বোমার আওয়াজে আশপাশের বাসিন্দারা বেরিয়ে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়।
এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবরটি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ক্যানিং থানার বিরাট পুলিশ বাহিনী। দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


প্রকাশ্য দিবালোকে খুন তিন তৃণমূল কর্মী, ক্যানিংয়ে চাঞ্চল্য

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। আগেই খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল স্বপন। জানিয়েছেন বিধায়ক। আজই পুলিশের কাছে যাওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে গেল।







