Calcutta High Court: নতুন পর্ষদ সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের, আরও এক জটিলতার সুচনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য প্রাথমিক বশিক্ষা পর্ষদের সভাপতি পদে বসানো হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে বসানো হয়েছে গৌতম পালকে। দুই দিনের মাথায় নতুন পর্ষদ সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। অভিযোগ, ওই পদে বসার যোগ্যতা নেই গৌতম পালের। মামলা দায়ের করেছেন প্রলয় চক্রবর্তী। মামলা গ্রহণ করেছেন বিচারপতি কৌশিক চন্দ। সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতির।

আরও পড়ুনঃ CPIM: শিলিগুড়িতে বামেদের মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি, আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি অশোকের

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হয়। এরপর সেই পদে গৌতম পালকে আনা হয়েছে। প্রতিবছর টেট পরীক্ষার পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়েও আশ্বাস দেন তিনি।

নতুন পর্ষদ সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের, বাড়ছে জটিলতা 
নতুন পর্ষদ সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের, বাড়ছে জটিলতা

তিনি বলেন, কোনও কিছু লুকোবো না, কোনও অস্বচ্ছতা থাকবে না। টেট হবে প্রতিবছর, প্রত্যেকের অভিযোগ শুনব। একইসঙ্গে নিয়গ ক্ষেত্রে থাকবে স্বচ্ছতাও এমনটাই জানালেন তিনি। নয়া সভাপতির বার্তা, আজ থেকে বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, কিছুই লুকোনো থাকবে না। বোর্ডের কোনও অস্পষ্টতা থাকলে সেটা দূর করার দায়িত্ব আমি নিলাম। যাঁরা টেট প্রার্থী, আগামী দিনে পরীক্ষা দেবেন, প্যানেল বেরোবেই সব স্বচ্ছতার সঙ্গে হবে।

নতুন পর্ষদ সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের, বাড়ছে জটিলতা 

নতুন পর্ষদ সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের, বাড়ছে জটিলতা 
নতুন পর্ষদ সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের, বাড়ছে জটিলতা

২০১২ সালে অধ্যাপক হন গৌতম পাল। এরপর ২০১৯ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে নিযুক্ত হন। শুক্রবার দায়ের হওয়া মামলা নিয়ে তাঁর বক্তব্য, তাঁকে অপদস্ত করার জন্যই এই মামলা দায়ের করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর