CPIM: শিলিগুড়িতে বামেদের মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি, আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি অশোকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বামেদের পুরনিগম অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি। পুলিশের সঙ্গে সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে এগিয়ে চলল মিছিল। শাসক দলের বিরুদ্ধে সরব হলেন বাম নেতারা।  শুক্রবার শিলিগুড়িতে বামেদের মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি।

আরও পড়ুনঃ SSC-TET: মিডলম্যান প্রদীপের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের খোঁজ, চাকরি হারাতে পারেন অনেকেই

শহরের পানীয় জল, নিকাশি ব্যাবস্থা ও রাস্তাঘাট সমস্যা সহ একাধিক পুর পরিষেবার বিরুদ্ধে অভিযোগ তুলে শিলিগুড়ি পুরনিগম অভিযান করল সিপি(আই)এম। মিছিল শিলিগুড়ির লালমোহন মৌলিক ঘাট থেকে শুরু করে পুরনিগমে পৌঁছে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। এই অভিযান ঘিরে পুরনিগম চত্ত্বরে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই এলাকায় মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।

301812753 629189851900788 4867995634966851345 n

শিলিগুড়ির পুরনিগমের নির্বাচনে বামেদের বরাবরই বামেদের দখলে ছিল। সম্প্রতি পুরসভার নির্বাচনে এককভাবে বোর্ড গঠন করেছে তৃণমূল। বামেদের অভিযোগ, নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিলেও তৃনমুল কংগ্রেস নির্বাচনের পর তার একটিও পালন করেনি। এই অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত পুরবোর্ডের বিরুদ্ধে পথে নামলো সিপি(আই)এমের দার্জিলিং জেলা কমিটি। আজ শিলিগুড়িতে মিছিল করে বিক্ষোভকারীরা শিলিগুড়ি পুরনিগমে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকে।

এদিনের এই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, জেলা বামফ্রন্টের আহবায়ক জীবেশ সরকার ও সিপি(আই)এম এর জেলা সম্পাদক সমন পাঠক সহ বাম নেতা কর্মীরা। এদিন বামেদের এই অভিযান ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় যে জন্য শিলিগুড়ি পুরনিগমের গেটের বাইরে পুলিশ ব্যারিকেড করে দেয়। কিন্তু বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙে পুরনিগম চত্ত্বরে ঢুকে পড়ে।

শিলিগুড়িতে বামেদের মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি, বড় মিছিলে বামেরা 
শিলিগুড়িতে বামেদের মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি, বড় মিছিলে বামেরা

এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে বাম নেতা অশোক ভট্টাচার্য বলেন, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তার একটিও পালন হয়নি। তাই আজ মানুষ বর্তমান বোর্ডের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আগামীদিনে আরও বড় আন্দোলন হবে।এটাতো শুধু হলুদ কার্ড এরপর লাল কার্ড।

শিলিগুড়িতে বামেদের মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি, বড় মিছিলে বামেরা 

শিলিগুড়িতে বামেদের মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি, বড় মিছিলে বামেরা 
শিলিগুড়িতে বামেদের মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি, বড় মিছিলে বামেরা

অন্যদিকে মেয়র গৌতম দেব বলেন, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের ক্ষমতা ছিল চাইলে পাঁচ মিনিটেই বিক্ষোভ খালি করে দিতে পারতাম।কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী তাই করিনি। আগামী দিনে আমরা মানুষকে নিয়ে এর প্রতিবাদ করব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর