নজরবন্দি ব্যুরো: দীর্ঘ এক দশকেরও বেশি সময় অপেক্ষায় কাটিয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনী। হয়নি প্রতিশ্রুতি পূরণ। প্রায় সাড়ে ৪ হাজার একরের মধ্যে সিমেন্ট কারখানা হয়েছে মাত্র কয়েকশো একরে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তোলার ঘোষণাকে কেন্দ্র করে ফের আশায় বুক বাঁধছেন শালবনীবাসী।
আরও পড়ুন: যাদবপুরের মৃত ছাত্রের বাড়িতে দেবাংশু, বাবা-মায়ের হাতে তুলে দিলেন পুজোর উপহার


দেখছেন কর্মসংস্থান ও এলাকার সার্বিক উন্নয়নের স্বপ্ন। সৌরভকে স্বাগত জানিয়ে স্বপ্ন বুনছে শালবনী। আর এবার সেই প্রকল্পের জন্য আরও একধাপ এগোল সরকার। ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য শালবনিতে জমি নিয়েছিল জিন্দল গোষ্ঠী।

তবে সেই জমিতে আর কারখানা গড়ে তুলতে পারেনি জিন্দলরা। সেখানে তৈরি হবে শিল্প পার্ক। আর সেই অনুমতি দিল সরকার। গতকাল মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত হয়েছে এই সিদ্ধান্ত। গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর শিল্প পার্কের ঘোষণা করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, শালবনিতে জিন্দলরা ৪,১০২ একর জমি পেয়েছিলেন।


শালবনীতে শিল্প পার্কের সিদ্ধান্ত মন্ত্রিসভার, সৌরভকে নিয়ে স্বপ্ন বুনছে শালবনী, হবে কারখানা?

তার মধ্যে অনেকটাই অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে বিগত কয়েক বছর ধরে। এই আবহে সেখানে এবার ১৯৭৯ একর জমিতে গড়ে উঠবে শিল্প পার্ক। এদিকে ১৩২ একর জমি বাণিজ্যিক ব্যবহারের জন্য রাখা থাকবে। তবে সেখানে সৌরভের কারখানা গড়ে উঠবে কি না, তা স্পষ্ট করেননি ফিরহাদ।







