Panchayat-র আগেই অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল, ‘পিস রুম’ খোলা হল রাজভবনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়তেরে দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। মনোনয়ন পর্বে বঙ্গের বিভিন্ন প্রান্তে ঝরেছে রক্ত! প্রাণহানিও ঘটেছে! আর এই সব ঘটনায় রীতিমত উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বাংলায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে একাধিক কড়া বার্তাও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের অভিযোগ! শোরগোল এলাকায়

শুধু তাই নয়, বাংলায় অশান্ত এলাকা, ভাঙড়, ক্যানিং পরিদর্শন করেছেন সি ভি আনন্দ বোস। এরপরেই রাজ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে এবার রাজ্যপালের উদ্যোগে রাজভবনে খোলা হল ‘পিস রুম’। জানা গিয়েছে, ওই ‘পিস রুমে’ সরাসরি ফোন কিংবা ই-মেলের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি পেশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন এবং OSD2w.b.governor@gmail.com এই আইডিতে মেল করে যাবতীয় অভিযোগ জানানো যাবে।

Panchayat-র আগেই অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল, খোলা হল পিস রুম 
Panchayat-র আগেই অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল, খোলা হল পিস রুম

আরও জানা গিয়েছে, ‘পিস রুমে’ পৌঁছানো সেই সব অভিযোগ রাজ্যপাল নিজেই রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন। যদিওবা এই ‘পিস রুম’ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে। তবে এই ‘পিস রুম’কে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল! শাসকদলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। উনি তো এবার রাজভবনকে পার্টি অফিস ঘোষণা করে দিলেই পারেন।

Panchayat-র আগেই অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল, খোলা হল পিস রুম 

উল্লেখ্য, বাংলায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় শাসক বিরোধী দলগুলি। এরপরেই রাজ্য পুলিশের ব্যর্থতার কথা তুলে পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ। এই প্রসঙ্গে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব জানিয়েছিলেন, হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে, তা কার্যকর করব। কিন্তু শেষ পর্যন্ত শুক্রবার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শনিবার সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, শনিবার শীর্ষ আদালত বন্ধ থাকায় ‘ই-ফাইলিং’এর মাধ্যমে রাজ্যের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

Panchayat-র আগেই অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল, খোলা হল পিস রুম 

Panchayat-র আগেই অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল, খোলা হল পিস রুম 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত