দেশের সাত রাজ্যে ১৩ আসনের ১১ টিতে জয়ী INDIA, বিপর্যস্ত মোদী-শাহর NDA। লোকসভা নির্বাচনের পর দেশের ৭ রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। ফলাফলের প্রবণতায় শনিবার বেলা ১২ টা পর্যন্ত এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গের চারটি সহ দেশের বাকি ৯ টি কেন্দ্রেই কংগ্রেস, আম আদমি পার্টি, ডিএমকে প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ইন্ডিয়া জোটের কংগ্রেস ৫টিতে, ৪টিতে তৃণমূল, ডিএমকে এবং আপ একটি করে আসনে এগিয়ে। অন্যদিকে, এনডিএ-র বিজেপি একটি আসনে এগিয়ে। অন্য আসনটিতে এগিয়ে JDU প্রার্থী।



পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও কলকাতার মানিকতলায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে রায়গঞ্জ আসনে ইতিমধ্যেই ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছে তৃণমূল। অন্যদিকে, পাঞ্জাবের জলন্ধর পশ্চিম কেন্দ্রে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগৎ। ব্যবধান প্রায় সাড়ে ৩৭ হাজার ভোটের। ২০২২ সালে জয়ী আপ প্রার্থী রিঙ্কুর বিজেপিতে যোগদানের ফলে উপনির্বাচন হয়েছিল বুধবার। এ বার ভোটে রিঙ্কু লড়ছিলেন বিজেপির টিকিটে।

হিমাচল প্রদেশের দেহরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হোশিয়ার সিংহের তুলনায় সাত হাজারেরও বেশি ভোটে এগিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর। ২০২২ সালের বিধানসভা ভোটে ওই কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতেছিলেন হোশিয়ার। গত বছর বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হচ্ছে।


দেশের সাত রাজ্যে ১৩ আসনের ১১ টিতে জয়ী INDIA, বিপর্যস্ত মোদী-শাহর NDA

পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্য ছ’টি রাজ্যেও বিধানসভা উপনির্বাচনে বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এগিয়ে কংগ্রেস-সহ ‘ইন্ডিয়া’র শরিকেরা। পশ্চিমবঙ্গের চারটি বিধানসভার পাশাপাশি দেশের আরও ছ’টি রাজ্যের যে ন’টি বিধানসভায় ভোট হয়েছিল, তার মধ্যে বিজেপি একটি এবং তার জোটসঙ্গী জেডি(ইউ) একটি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস পাঁচটি এবং আম আদমি পার্টি একটিতে এগিয়ে। হিমাচলের হামিরপুর এবং রুপৌলিতে এগিয়ে বিজেপি এবং জেডিইউ। অর্থাৎ দেশের ১৩টির মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ঝুলিতে মাত্র দু’টি আসন আসতে চলেছে। অন্যদিকে এনডিএ ১১ টি আসনে জয়ী হতে চলেছে।







