WB By Election 2024: উপনির্বাচনে চার কেন্দ্রেই তৃণমূল ঝড়, ধরাশায়ী বিজেপি

রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ ও মানিকতলা। চার কেন্দ্রেই এগিয়ে রয়েছে শাসকদল, গণনা এগোচ্ছে যত, বেড়ে চলেছে ব্যবধান। উপনির্বাচনে চলছে তৃণমূল-ঝড়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উপনির্বাচনে চার কেন্দ্রেই তৃণমূল ঝড়, ধরাশায়ী বিজেপি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা চলছে। এই কেন্দ্র গুলিতে ভোট গ্রহণ হয়েছে বুধবার। আজ তার ফল ঘোষণা হচ্ছে। রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ, এই তিন কেন্দ্রে ২০২১ সালে বিজেপি জিতেছিল। প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের হাত ধরে মানিকতলায় জিতেছিল তৃণমূল। সাধন পাণ্ডের মৃত্যু হওয়ায় সেখানে আবার ভোট হয়েছে। সকালে ব্যালট বক্স খোলার পর থেকেই বিপুল ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল।

উপনির্বাচনে চার কেন্দ্রেই তৃণমূল ঝড়, ধরাশায়ী বিজেপি

রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ব্যবধান ৩৪ হাজার পেরিয়ে গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ষষ্ঠ রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন ৩৪,৬৮৭ ভোটে। গণনাকেন্দ্রের বাইরে থেকে বিজয় উল্লাস শুরু হয়েছে। দলের পতাকা হাতে তৃণমূল কর্মীরা স্লোগান দিতে শুরু করেছেন।

বাগদায় সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়েছে। তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর এগিয়ে আছেন ১৪,৫৫৩ ভোটে। বাগদার গণনার ‘ট্রেন্ড’ দেখে মতুয়া নেত্রী মমতাবালা ঠাকুর বলেন, “বাগদার মানুষের জন্য বিজেপি সঠিক নয়। তাই মানুষ তৃণমূলকে বেছে নিয়েছে। আমার কন্যাকে জনগণ আশীর্বাদ করেছে। ও নবাগত। কিন্তু ঠাকুরবাড়ির রক্তেই রাজনীতি রয়েছে। আমরা মানুষের পাশে থেকেছি।”

বাগদায় বিপুল ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী মধূপর্ণা ঠাকুর

রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ৭,২৬৬ ভোটে এগিয়ে আছেন। কমিশন সূত্রে খবর, ওই কেন্দ্রে চতুর্থ রাউন্ডের গণনা শেষ হয়েছে। ভোটের লড়াইয়ে এগিয়ে যেতেই, রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, “মতুয়াদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইনের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট হয়েছে। মতুয়াদের কোনও দাবি পূরণ করেনি কেন্দ্র। তাই ভোটের এই ফল। ভাল লাগছে।”

তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে ১৬,৮৩১ ভোটে এগিয়ে রয়েছেন।

কলকাতার মানিকতলায় পাঁচ রাউন্ড গণনা হয়েছে। কমিশন সূত্রে খবর, তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে ১৬,৮৩১ ভোটে এগিয়ে রয়েছেন। মানিকতলায় সুপ্তি পাণ্ডের জয় নিশ্চিত বলে দাবি করে টুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল লিখেছেন, ‘মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডেকে রেকর্ড জয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে অভিনন্দন। দলের প্রচার ও কর্মপদ্ধতিতে সাড়া দিয়েছেন মানুষ। কর্মী, সমর্থকদের পরিশ্রম সার্থক। সাধনদাকে শ্রদ্ধাঞ্জলি।

উপনির্বাচনে চার কেন্দ্রেই তৃণমূল ঝড়, ধরাশায়ী বিজেপি

উপনির্বাচনে চার কেন্দ্রেই তৃণমূল ঝড়, ধরাশায়ী বিজেপি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত