ফের বাংলায় নির্বাচনী আমেজ, বিক্ষিপ্ত অশান্তির মধ্যে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ

নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ১১ টা পর্যন্ত চার কেন্দ্রে গড় ভোটদানের হার ২৪.২৫ শতাংশ। রায়গঞ্জে ভোট পড়েছে ২৫.৯৮ শতাংশ, রানাঘাট দক্ষিণে ২৬.৩২ শতাংশ, বাগদায় ২২.৬৩ শতাংশ এবং মানিকতলায় ২১.৮৯ শতাংশ ভোট পড়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ মঙ্গলবার বাংলার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। যে চার কেন্দ্রে ভোটগ্রহণ সেগুলি হল, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ। এখনও পর্যন্ত সার্বিকভাবে মোটামুটি নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ। সকাল ১১ টা পর্যন্ত চার কেন্দ্রে গড় ভোটদানের হার ২৪.২৫ শতাংশ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, রায়গঞ্জে ভোট পড়েছে ২৫.৯৮ শতাংশ, রানাঘাট দক্ষিণে ২৬.৩২ শতাংশ, বাগদায় ২২.৬৩ শতাংশ এবং মানিকতলায় ২১.৮৯ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ, সকাল ১১টা পর্যন্ত রানাঘাট দক্ষিণে সবচেয়ে বেশি ভোট পড়েছে। লোকসভা ভোটের নিরিখে রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট এই তিন কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। মানিকতলায় এগিয়ে আছে তৃণমূল।

ফের বাংলায় নির্বাচনী আমেজ, বিক্ষিপ্ত অশান্তির মধ্যে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ

উপনির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। চার কেন্দ্রের জন্য মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে কমিশন। বাগদায় রয়েছে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রানাঘাট দক্ষিণে ১৯ কোম্পানি, রায়গঞ্জে ১৬ কোম্পানি এবং মানিকতলায় ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সঙ্গে নিরাপত্তার দায়িত্বে আছে পুলিশ।

ফের বাংলায় নির্বাচনী আমেজ, বিক্ষিপ্ত অশান্তির মধ্যে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ

ফের বাংলায় নির্বাচনী আমেজ, বিক্ষিপ্ত অশান্তির মধ্যে শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ

মানিকতলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। বিজেপির প্রার্থী করেছে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে। বাগদায় তৃণমূলের প্রার্থী রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। সেই কেন্দ্র বিজেপির বাজি বিনয় কুমার বিশ্বাস। অন্যদিকে, রায়গঞ্জে তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে সঙ্গে বিজেপির মানস কুমার ঘোষের লড়াই। রানাঘাট দক্ষিণে তৃণমূলের মুকুটমণি অধিকারীর মুখোমুখি মনোজ কুমার বিশ্বাস।

মঙ্গলবার রাত থেকে রানাঘাটের কয়েকটি জায়গায় অশান্তির ঘটনার অভিযোগ উঠেছে। চলেছে গুলি। মানিকতলাতেও তৃণমূল-বিজেপি সংঘর্ষের খবর এসেছে। এখনও পর্যন্ত মোট ২৬ টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। এর মধ্যে ২০টি অভিযোগই এসেছে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন